• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সীতাকুণ্ডে পিএফজির কার্যক্রম পরিদর্শনে ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি দল অ্যালবিয়ন গ্রুপের প্রতিষ্ঠাতা নিজাম উদ্দিন আর নেই যুক্তরাষ্ট্র থেকে হালাল গরুর মাংস আমদানির প্রস্তাব সীতাকুণ্ডে অস্ত্র তৈরির সরঞ্জামসহ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার আ’লীগের চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক শেখ আতাউর ও সাবেক কাউন্সিলর জহির গ্রেপ্তার ১৩ বছরের নিচে সামাজিক মাধ্যম নিষিদ্ধের উদ্যোগ ইইউর কুমিল্লায় ‘আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি’র সনদ ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সীতাকুণ্ডে ভরসা ফাউন্ডেশনের ফ্রি অ্যাম্বুলেন্স চালু মিস ইউনিভার্সে খাদি শাড়িতে মাতৃত্বের বার্তা দিলেন মাহি

সীতাকুণ্ডে উপজেলা শ্রেষ্ঠ যুব সংগঠক নির্বাচিত হলেন আনসার সদস্য সরোয়ার উদ্দিন

পোস্টকার্ড ডেস্ক ।। / ১৬১ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সীতাকুণ্ডে পালিত হয়েছে জাতীয় যুব দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ‘আদর্শ ছাত্র ও যুব সমাজ’-এর পরিচালক এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্য সরোয়ার উদ্দিন আনসারীকে সীতাকুণ্ড উপজেলার শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে সম্মাননা প্রদান করা হয়েছে।

গত রবিবার (১ নভেম্বর ২০২৬) সীতাকুণ্ড উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. তাজাম্মল হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফখরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সরোয়ার হোসেন লাভলু এবং সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মোরসালিন।

দীর্ঘদিন ধরে তরুণ সমাজকে মাদক, অপরাধ ও সব ধরনের অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে বিভিন্ন মানবিক ও সমাজকল্যাণমূলক কাজে সম্পৃক্ত করে আসছেন সরোয়ার উদ্দিন। স্বেচ্ছায় রক্তদান উৎসাহিত করা, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করাসহ নানা জনহিতকর কাজে তাঁর সাহসী ওনিষ্ঠাবান ভূমিকা স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসিত হয়েছে।

সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় সরোয়ার উদ্দিন আনসারী জানান, যুবসমাজের শক্তিকে সঠিকভাবে কাজে লাগিয়ে একটি সচেতন, মাদকমুক্ত ও সুন্দর সমাজ গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য। সমাজ পরিবর্তনের জন্য দেশের প্রতিটি তরুণকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষের কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করার মাঝেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত।

তাঁর এই গৌরবোজ্জ্বল অর্জনে সীতাকুণ্ডের বিভিন্ন সামাজিক সংগঠন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, এই সম্মাননা তাঁর আগামীর সামাজিক ও মানবিক কার্যক্রমকে আরও বেগবান ও গতিশীল করবে।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..