• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
মীরসরাইয়ে ফারুকিয়া মাদরাসায় কুরআন খতম ও সবক প্রদান অনুষ্ঠিত সীতাকুণ্ডে লাইসিয়াম ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মেডিকেল কলেজে সংখ্যা নাকি মান, অগ্রাধিকার কোনটি? গৌরব ও ঐতিহ্যে উদ্ভাসিত চবির হীরকজয়ন্তী: গবেষণা ও শিল্পখাতের সংযোগে জোর স্ত্রীকে গ্রেপ্তার করতে গিয়ে স্বামীকে হাতকড়া, ঘটনাস্থলেই প্রাণ গেল স্বামীর স্থানীয়দের ৩০ শতাংশ কর্মসংস্থান ও বাসযোগ্য সীতাকুণ্ড গড়ার দাবিতে গোলটেবিল বৈঠক লায়ন্স ক্লাবের দিনব্যাপী কর্মসূচিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেল প্রায় ১২০০ রোগী সন্ত্রাসবিরোধী আইনে মিরসরাইয়ে আ.লীগ সভাপতিসহ ৪ নেতাকর্মী গ্রেপ্তার জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসী ইয়াসিন নেটওয়ার্কের ৬ সদস্য গ্রেপ্তার ৬০ পেরিয়ে ৬১-তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বর্ণাঢ্য আয়োজনে হীরকজয়ন্তী উদযাপন আজ

সীতাকুণ্ডে আবু বকর সিদ্দিক (রা.) আদর্শ মাদ্রাসা পরিদর্শনে নূরানী বোর্ডের প্রশিক্ষক

পোস্টকার্ড ডেস্ক ।। / ১৪৯ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছলিমপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী কালুশাহ ফকিরহাটে অবস্থিত হযরত আবু বকর সিদ্দিক (রা.) আদর্শ মাদ্রাসার ১ম শাখা পরিদর্শন করেছেন নূরানী তালীমুল কুরআন বাংলাদেশ বোর্ডের কেন্দ্রীয় প্রশিক্ষক মাওলানা খলিলুল গফফার।

বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৯টায় বোর্ডের ধারাবাহিক শিক্ষাবিষয়ক পর্যবেক্ষণের অংশ হিসেবে তিনি মাদ্রাসা প্রাঙ্গণে উপস্থিত হন এবং বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন।

পরিদর্শনকালে মাওলানা খলিলুল গফফার শ্রেণীভিত্তিক শিক্ষার্থীদের পাঠ্যবই থেকে বিভিন্ন প্রশ্ন করেন এবং তাদের শিক্ষার মান ও পাঠগ্রহণের সার্বিক অগ্রগতি মূল্যায়ন করেন। বিশেষ করে শিক্ষার্থীদের আরবি, বাংলা ও ইংরেজি ভাষার সাবলীল পাঠন, শুদ্ধ উচ্চারণ, সুন্দর হস্তলিপি ও উপস্থাপনা শৈলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন তিনি। প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মেধা, সুশৃঙ্খল পরিবেশ ও পড়ালেখার মান দেখে সন্তোষ প্রকাশ করে তিনি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও উত্তরোত্তর সাফল্য কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট গবেষক, জাতীয় দৈনিকের কলামিস্ট  ডা. মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ এবং মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা গিয়াস উদ্দিন মেহেরী।

পরিদর্শনকালে নূরানী বোর্ডের প্রশিক্ষক ও অতিথিরা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি সুনৈতিক চরিত্র গঠন ও সুন্দর হাতের লেখার চর্চা অব্যাহত রাখার ওপর বিশেষ তাগিদ দেন। একই সঙ্গে প্রতিষ্ঠানের পাঠদানের ধারাকে আরও আধুনিক ও মানসম্মত করতে শিক্ষক-পরিচালকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানান, নূরানী তালীমুল কুরআন বাংলাদেশ বোর্ডের নিয়মিত এ ধরনের তদারকি শিক্ষার্থীদের মেধা বিকাশ, গুণগত শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ এবং সার্বিক প্রাতিষ্ঠানিক মানোন্নয়নে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে।

খালেদ । পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..