
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছলিমপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী কালুশাহ ফকিরহাটে অবস্থিত হযরত আবু বকর সিদ্দিক (রা.) আদর্শ মাদ্রাসার ১ম শাখা পরিদর্শন করেছেন নূরানী তালীমুল কুরআন বাংলাদেশ বোর্ডের কেন্দ্রীয় প্রশিক্ষক মাওলানা খলিলুল গফফার।
বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৯টায় বোর্ডের ধারাবাহিক শিক্ষাবিষয়ক পর্যবেক্ষণের অংশ হিসেবে তিনি মাদ্রাসা প্রাঙ্গণে উপস্থিত হন এবং বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন।
পরিদর্শনকালে মাওলানা খলিলুল গফফার শ্রেণীভিত্তিক শিক্ষার্থীদের পাঠ্যবই থেকে বিভিন্ন প্রশ্ন করেন এবং তাদের শিক্ষার মান ও পাঠগ্রহণের সার্বিক অগ্রগতি মূল্যায়ন করেন। বিশেষ করে শিক্ষার্থীদের আরবি, বাংলা ও ইংরেজি ভাষার সাবলীল পাঠন, শুদ্ধ উচ্চারণ, সুন্দর হস্তলিপি ও উপস্থাপনা শৈলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন তিনি। প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মেধা, সুশৃঙ্খল পরিবেশ ও পড়ালেখার মান দেখে সন্তোষ প্রকাশ করে তিনি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও উত্তরোত্তর সাফল্য কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট গবেষক, জাতীয় দৈনিকের কলামিস্ট ডা. মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ এবং মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা গিয়াস উদ্দিন মেহেরী।
পরিদর্শনকালে নূরানী বোর্ডের প্রশিক্ষক ও অতিথিরা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি সুনৈতিক চরিত্র গঠন ও সুন্দর হাতের লেখার চর্চা অব্যাহত রাখার ওপর বিশেষ তাগিদ দেন। একই সঙ্গে প্রতিষ্ঠানের পাঠদানের ধারাকে আরও আধুনিক ও মানসম্মত করতে শিক্ষক-পরিচালকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানান, নূরানী তালীমুল কুরআন বাংলাদেশ বোর্ডের নিয়মিত এ ধরনের তদারকি শিক্ষার্থীদের মেধা বিকাশ, গুণগত শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ এবং সার্বিক প্রাতিষ্ঠানিক মানোন্নয়নে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে।
খালেদ । পোস্টকার্ড ;
প্রধান সম্পাদক : খালেদ সরফুদ্দীন, সম্পাদক ও প্রকাশক : এসকে এম মেজবাহ উদ্দীন খালেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রফিক টাওয়ার ( নীচ তলা ), ফকির হাট, জনতা ব্যাংকের নীচে, দক্ষিণ সলিমপুর, জাফরাবাদ, সীতাকুণ্ড , চট্টগ্রাম- ৪৩১৭।
ফোন : +৮৮০ ১৮২১৪৩১১৪৪, ই-মেইল : skmkhaled@gmail.com
All rights reserved © 2019 Postcardbd.Com