• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সন্ত্রাসবিরোধী আইনে মিরসরাইয়ে আ.লীগ সভাপতিসহ ৪ নেতাকর্মী গ্রেপ্তার জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসী ইয়াসিন নেটওয়ার্কের ৬ সদস্য গ্রেপ্তার ৬০ পেরিয়ে ৬১-তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বর্ণাঢ্য আয়োজনে হীরকজয়ন্তী উদযাপন আজ সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক থেকে সাংবাদিকদের বাদ দেওয়ায় তীব্র ক্ষোভ কয়েক ঘণ্টার ব্যবধানে দুই হাফেজ সন্তানের মৃত্যু, কয়লার আগুনে নিঃস্ব পরিবার বাঁশবাড়ীয়ায় আবারও ফুটপাত দখল, দুর্ঘটনার ঝুঁকিতে শিক্ষার্থী ও পথচারীরা ইতালিতে ১ লাখ ৬৫ হাজারের বেশি বিদেশি কর্মী নিয়োগ, আবেদন চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত ফটিকছড়ির চবি শিক্ষার্থীর চমক, এক অ্যাপেই এআইভিত্তিক পরীক্ষার প্রস্তুতি ভিসা আবেদনে তৃতীয় পক্ষের সেবা না নিতে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা হীরকজয়ন্তীর আলোয় ঝলমলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ১৮ নভেম্বর মহাসমারোহে উৎসব

সাউদার্ন ইউনিভার্সিটিতে খাদ্য অপচয় রোধ ও পুষ্টিবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

পোস্টকার্ড ডেস্ক ।। / ১০৬ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

বিশ্ব খাদ্য দিবস ২০২৬ উপলক্ষে সাউদার্ন ইউনিভার্সিটিতে “খাদ্য অপচয় রোধ ও পুষ্টি সচেতনতা” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে এবং হসপিটালিটি স্টুডেন্টস লিডারশিপ কাউন্সিলের (HSLC) সার্বিক সহযোগিতায় সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে এই সেমিনারের আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “আজকের উদ্ভাবন, আগামীর পুষ্টি নিশ্চিতকরণ”।

ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য ড. শরীফ আশরাফউজ্জামান। সেমিনারে বিশেষ অতিথি ও প্রবীণ শিক্ষাবিদ হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সালেহ জহুর, অধ্যাপক ড. শওকতুল মেহের এবং ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ড. মোহাম্মদ সিরাজুল ইসলাম। এছাড়াও অতিথি বক্তা হিসেবে সেমিনারে অংশ নেন দেশের খ্যাতিমান পুষ্টিবিদ ড. হাসিনা আখতার লিপি, আন্তর্জাতিক পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউয়ের ফুড অ্যান্ড বেভারেজ বিভাগের সহকারী পরিচালক গাজী মহিউদ্দিন এবং দ্য পেনিনসুলা চট্টগ্রামের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের প্রধান কামাল হোসেন।

সেমিনারের মূল লক্ষ্য ছিল খাদ্য অপচয়ের বৈশ্বিক ও সামাজিক ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি করা, সুষম ও পুষ্টিকর খাদ্যাভ্যাসে নতুন প্রজন্মকে উৎসাহিত করা এবং আধুনিক খাদ্য ব্যবস্থাপনায় দায়িত্বশীল চর্চার গুরুত্ব তুলে ধরা। একই সাথে আতিথেয়তা ও সেবা খাতে (হসপিটালিটি ও ফুড সার্ভিস শিল্প) কীভাবে বাণিজ্যিক পর্যায়ে খাদ্য অপচয় কমিয়ে কার্যকর পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা যায়, সে বিষয়ে শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের ভূমিকা নিয়ে বিশদ আলোচনা করা হয়।

আলোচনা পর্বে বিশেষজ্ঞ পুষ্টিবিদ ড. হাসিনা আখতার লিপি দৈনন্দিন খাদ্যাভ্যাসে দেশীয় ফলমূল ও পুষ্টিকর খাবারের গুরুত্ব এবং স্বাস্থ্য সুরক্ষায় এগুলোর কার্যকারিতা ব্যাখ্যা করেন। আতিথেয়তা খাতের অভিজ্ঞতা থেকে গাজী মহিউদ্দিন হোটেল ও রেস্তোরাঁ শিল্পে পরিবেশনকৃত খাদ্যের গুণগত মান এবং সঠিক পুষ্টিমান বজায় রাখার আধুনিক কৌশল তুলে ধরেন। অন্যদিকে কামাল হোসেন বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে অনুসৃত কার্যকর খাদ্য ব্যবস্থাপনা ও ইনভেন্টরি কন্ট্রোল পদ্ধতি কীভাবে আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করে গৃহস্থালি পর্যায়ের খাদ্য অপচয় রোধ করা সম্ভব, তা প্রাঞ্জল ভাষায় ব্যাখ্যা করেন।

সমাপনী বক্তব্যে সভাপতি অধ্যাপক ড. ইসরাত জাহান আমন্ত্রিত গবেষক ও পেশাজীবীদের বিশ্লেষণধর্মী আলোচনার সারসংক্ষেপ তুলে ধরেন এবং বাস্তব জীবনে খাদ্য অপচয় রোধ ও পুষ্টি সচেতনার সামাজিক প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানান। বিশ্ববিদ্যালয় পর্যায়ে এ ধরনের প্রাতিষ্ঠানিক চর্চা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জনে বিশেষ অবদান রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..