• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সীতাকুণ্ডে পিএফজির কার্যক্রম পরিদর্শনে ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি দল অ্যালবিয়ন গ্রুপের প্রতিষ্ঠাতা নিজাম উদ্দিন আর নেই যুক্তরাষ্ট্র থেকে হালাল গরুর মাংস আমদানির প্রস্তাব সীতাকুণ্ডে অস্ত্র তৈরির সরঞ্জামসহ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার আ’লীগের চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক শেখ আতাউর ও সাবেক কাউন্সিলর জহির গ্রেপ্তার ১৩ বছরের নিচে সামাজিক মাধ্যম নিষিদ্ধের উদ্যোগ ইইউর কুমিল্লায় ‘আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি’র সনদ ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সীতাকুণ্ডে ভরসা ফাউন্ডেশনের ফ্রি অ্যাম্বুলেন্স চালু মিস ইউনিভার্সে খাদি শাড়িতে মাতৃত্বের বার্তা দিলেন মাহি

আয়াতুল কুরসি পাঠের সঠিক সময় ও ফজিলত

ইসলাম ডেস্ক ।। / ৮৩ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

পবিত্র কোরআনের অন্যতম মর্যাদাপূর্ণ ও বিশেষ তাৎপর্যবহ আয়াত হলো আয়াতুল কুরসি, যা সুরা বাকারার ২৫৫ নম্বর আয়াত হিসেবে পরিচিত। আল্লাহ তায়ালার একত্ববাদ, চিরঞ্জীবতা এবং সর্বময় ক্ষমতার বর্ণনা সম্বলিত এই আয়াতটি মুসলিমরা নিয়মিত পাঠ করে থাকেন। বিভিন্ন হাদিসের আলোকে এই আয়াতটি পাঠ করার কিছু নির্দিষ্ট ও অত্যন্ত ফজিলতপূর্ণ সময় রয়েছে।

প্রতিদিন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। এ বিষয়ে হজরত আবু উমামা (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর এটি পাঠ করবে, তার জান্নাতে প্রবেশের পথে একমাত্র মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকে না।

দিনের বিভিন্ন সময়ের পাশাপাশি রাতে ঘুমানোর আগেও আয়াতুল কুরসি পাঠ করার বিশেষ গুরুত্ব রয়েছে। হাদিসের বর্ণনা অনুযায়ী, ঘুমানোর আগে এটি পাঠ করলে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রক্ষক নিয়োজিত থাকে এবং সকাল পর্যন্ত শয়তান তার নিকটবর্তী হতে পারে না। এছাড়া প্রতিদিনের সকাল-সন্ধ্যার নিয়মিত আমল ও আল্লাহর রহমত কামনার অংশ হিসেবেও এটি তিলাওয়াত করা হয়ে থাকে।

খালেদ / পোস্টকার্ড ; 


এই ক্যাটাগরীর আরো খবর..