• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
আ’লীগের চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক শেখ আতাউর ও সাবেক কাউন্সিলর জহির গ্রেপ্তার ১৩ বছরের নিচে সামাজিক মাধ্যম নিষিদ্ধের উদ্যোগ ইইউর কুমিল্লায় ‘আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি’র সনদ ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সীতাকুণ্ডে ভরসা ফাউন্ডেশনের ফ্রি অ্যাম্বুলেন্স চালু মিস ইউনিভার্সে খাদি শাড়িতে মাতৃত্বের বার্তা দিলেন মাহি মীরসরাই মায়ানী ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মীরসরাইয়ে তোরণের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু মীরসরাইয়ে ফারুকিয়া মাদরাসায় কুরআন খতম ও সবক প্রদান অনুষ্ঠিত সীতাকুণ্ডে লাইসিয়াম ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

সীতাকুণ্ডে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি ।। / ৮১ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইয়াছমিন আক্তার (৩৬) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কেশবপুর এলাকার সাবেক মেম্বার মো. জসিম উদ্দিনের স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়ের জননী ছিলেন।

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গত সোমবার সকালে হঠাৎ জ্বর অনুভব হলে ওই গৃহবধূকে প্রথমে ভাটিয়ারীর বিএসবিআরএ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি ঘটলে দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়।

বুধবার আসরের নামাজের পর জানাজা সম্পন্ন শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

খালেদ / পোস্টকার্ড ; 


এই ক্যাটাগরীর আরো খবর..