• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
মিলাদ শরীফে প্রিয়নবী ﷺ-এর পাশাপাশি অলি-আউলিয়াদের প্রতি সালাম, আবেগ বনাম শরীয়তের বিধান আন্তর্জাতিক বিদায় ম্যাচে মেসির অনন্য অভিজ্ঞতা, হলুদ ও লাল কার্ড দিলেন রেফারি এনসিটি ইজারা চুক্তি কাল, চট্টগ্রাম বন্দর অচলের হুমকি বিএনপি-জামায়াত ও শ্রমিকদের ডায়াবেটিক হাসপাতালের টাকা আত্মসাৎ, দুদকের মামলা সীতাকুণ্ডের মঞ্জুর আহমেদ হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার চট্টগ্রামের আভিজাত্য-মেজবান, ঐতিহ্যের শেকড় সন্ধানে সীতাকুণ্ডের সলিমপুর ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী মোস্তাফিজুল হাকিম ইসলামে মা-বাবার অবাধ্যতার ভয়াবহ পরিণতি ডিভোর্সের আগে ও পরে ইসলাম যেসব নির্দেশনা দেয় ইসলামের দৃষ্টিতে বিয়ের গুরুত্ব ও ১০টি উপকারিতা

সীতাকুণ্ডের মঞ্জুর আহমেদ হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

পোস্টকার্ড ডেস্ক ।। / ৪০ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে চাঞ্চল্যকর মো. মঞ্জুর আহমেদ হত্যা মামলার প্রধান আসামি মেহেদী হাসান প্রকাশ রানাকে (৩২) অবশেষে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় গুলশান থানাধীন ১৮ নম্বর ওয়ার্ডের নদ্দা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে এসআরবি।

গ্রেপ্তারকৃত মেহেদী হাসান সীতাকুণ্ড থানার গোলাবাড়িয়া এলাকার মো. হাসানের ছেলে। তার বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মঞ্জুর আহমেদ হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামির অভিযোগ রয়েছে।

এসআরবি-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে এই মামলার প্রধান আসামি ঢাকায় আত্মগোপনে রয়েছেন। এই তথ্যের ভিত্তিতে গুলশানের নদ্দা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকার হাতিরঝিল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

খালেদ / পোস্টকার্ড ; 


এই ক্যাটাগরীর আরো খবর..