• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
মিলাদ শরীফে প্রিয়নবী ﷺ-এর পাশাপাশি অলি-আউলিয়াদের প্রতি সালাম, আবেগ বনাম শরীয়তের বিধান আন্তর্জাতিক বিদায় ম্যাচে মেসির অনন্য অভিজ্ঞতা, হলুদ ও লাল কার্ড দিলেন রেফারি এনসিটি ইজারা চুক্তি কাল, চট্টগ্রাম বন্দর অচলের হুমকি বিএনপি-জামায়াত ও শ্রমিকদের ডায়াবেটিক হাসপাতালের টাকা আত্মসাৎ, দুদকের মামলা সীতাকুণ্ডের মঞ্জুর আহমেদ হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার চট্টগ্রামের আভিজাত্য-মেজবান, ঐতিহ্যের শেকড় সন্ধানে সীতাকুণ্ডের সলিমপুর ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী মোস্তাফিজুল হাকিম ইসলামে মা-বাবার অবাধ্যতার ভয়াবহ পরিণতি ডিভোর্সের আগে ও পরে ইসলাম যেসব নির্দেশনা দেয় ইসলামের দৃষ্টিতে বিয়ের গুরুত্ব ও ১০টি উপকারিতা

দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে মনজুর আলমের বস্ত্র বিতরণ

পোস্টকার্ড ডেস্ক ।। / ২৫ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

আসন্ন শারদীয় দুর্গোউৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম। সম্প্রতি নগরীর উত্তর কাট্টলীতে নিজ বাসভবনে ‘আলহাজ্ব হোসনে আরা মঞ্জুর ওয়েলফেয়ার ট্রাস্ট’-এর পক্ষ থেকে এই সহায়তা প্রদান করা হয়।

অতীতে আওয়ামী লীগের রাজনীতি ছেড়ে বিএনপিতে যোগ দিয়ে মেয়র নির্বাচিত হওয়া এবং পরবর্তীতে বিএনপি থেকেও দূরে সরে যাওয়া মনজুর আলমের এই অনুষ্ঠানে বেশ কয়েকজন স্থানীয় বিএনপি নেতাকে উপস্থিত থাকতে দেখা যায়। অনুষ্ঠানে আকবর শাহ থানা বিএনপির সহসভাপতি আইয়ুব খান, উত্তর কাট্টলী ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্বাস রশিদ, যুগ্ম আহ্বায়ক ফরিদুল আলম ও শফিকুল আলমসহ সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বস্ত্র বিতরণকালে সাবেক মেয়র মনজুর আলম বলেন, বাংলাদেশে বসবাসকারী সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে তারা অঙ্গীকারবদ্ধ। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এই ধর্মীয় উৎসব যেন সবাই আনন্দ ও উল্লাসের সাথে উদযাপন করতে পারেন, সেই উদ্দেশ্যে প্রতিবছরের মতো এবারও তাদের পাশে দাঁড়িয়েছেন বলে তিনি জানান।

খালেদ / পোস্টকার্ড ; 


এই ক্যাটাগরীর আরো খবর..