• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
বাড়বকুণ্ডে টায়ার পুড়িয়ে তেল তৈরি: বায়ুদূষণে নাকাল এলাকাবাসী, দ্রুত হস্তক্ষেপের দাবি সীতাকুণ্ডে ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু এলপিজির দামে ফের বড় ধাক্কা, ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম ১ হাজার ৮৩৭ টাকা জঙ্গল সলিমপুরে পরিকল্পিত নগর গড়তে কাজ চলছে: ডিসি সিলিমপুরে আবাসিক এলাকা বাঁচিয়ে বিকল্প সড়ক নির্মাণের আহ্বান মানবতার ফেরিওয়ালা আনসার সদস্য সরোয়ার উদ্দিন ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান মিরসরাইয়ে ফার্নেস বিস্ফোরণে আহত চীনা প্রকৌশলীসহ তিন শ্রমিকের মৃত্যু সীতাকুণ্ডে ‘সমাজ দর্পণ’ প্রকাশনা ও সংবর্ধনা সভা ,২৫৫ সদস্যের উদ্যাপন কমিটি গঠন ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ার ডাক দিল ‘ধর্ষণ প্রতিরোধ মঞ্চ’

জঙ্গল সলিমপুরে পরিকল্পিত নগর গড়তে কাজ চলছে: ডিসি

পোস্টকার্ড ডেস্ক ।। / ৪৬ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে একটি পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। দেশের অন্যান্য এলাকার মতো এখানকার বাসিন্দাদেরও সব ধরনের নাগরিক সুবিধার আওতায় নিয়ে আসার কথা জানান তিনি। সম্প্রতি জঙ্গল সলিমপুরে চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন এবং স্থানীয় আলীনগর প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, একসময় জঙ্গল সলিমপুরকে ‘স্টেট উইদিন স্টেট’ বা রাষ্ট্রের ভেতর রাষ্ট্র হিসেবে গণ্য করা হতো, তবে গত ৯ মার্চের পর থেকে সেই পরিস্থিতি পাল্টে গেছে এবং এলাকায় স্বাভাবিক জনজীবন ফিরে এসেছে। বর্তমানে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে প্রায় ১৪ কিলোমিটার দীর্ঘ ছয়টি সড়কের নির্মাণকাজ চলছে, যার ইতিমধ্যে ২৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এই সড়কগুলোর নির্মাণকাজ শেষ হলে এখানকার মানুষের যাতায়াত নিরাপদ ও সহজ হওয়ার পাশাপাশি সরকারি সেবা পৌঁছানোও সহজতর হবে বলে তিনি উল্লেখ করেন।

এলাকায় প্রশাসনিক ও সরকারি সেবা সম্প্রসারণের লক্ষ্যে জঙ্গল সলিমপুরে ২৩টি সরকারি প্রতিষ্ঠানের কার্যালয় স্থাপনের পরিকল্পনা রয়েছে এবং বেশ কয়েকটি প্রতিষ্ঠানের জন্য ইতোমধ্যে সম্ভাব্য জায়গাও নির্বাচন করা হয়েছে। এছাড়া পরিদর্শনের সময় আলীনগর স্কুলের প্রধান শিক্ষক শিক্ষকদের বেতন সংক্রান্ত সমস্যার কথা তুলে ধরলে, জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে এক মাসের বেতনের ব্যবস্থা করার আশ্বাস দেন এবং পরবর্তী মাসগুলোর বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলোচনার কথা জানান।

পরিদর্শনকালে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উৎসাহ উদ্দীপনা তৈরি করতে ১০০টি স্কুল ব্যাগ, ২০০টি গাছের চারা, বিভিন্ন খেলার সামগ্রী এবং চকলেট বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবদুল আজিজসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খালেদ / পোস্টকার্ড ; 


এই ক্যাটাগরীর আরো খবর..