• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সীতাকুণ্ডে জামায়াতের সংবাদ সম্মেলন: শহীদ হত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও আসামিদের গ্রেপ্তারের দাবি সীতাকুণ্ডে অবৈধ বালু উত্তোলন না করায় ড্রেজার আটকে চাঁদাবাজি, থানায় অভিযোগ সার চোরাচালানে মামলা না হওয়ায় আদালতের ক্ষোভ ও তদন্তের নির্দেশ শরতের সীতাকুণ্ডে মেঘ-পাহাড়ের মিতালি, রূপকাব্য মূর্ত হয়ে ওঠে প্রকৃতির কোলে মালয়েশিয়ায় পিএইচডি করতে যাচ্ছেন আইআইইউসির ১৫ শিক্ষক-কর্মকর্তা ক্যান্সার গবেষক ডাঃ এস এম সরওয়ারকে ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের সংবর্ধনা ‘আজকের কাজ আজই শেষ করা পবিত্র দায়িত্ব’, কঠোর বার্তা চট্টগ্রাম ডিসির চট্টগ্রামের ৪ উপজেলার এসিল্যান্ড প্রত্যাহার সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুরের শোকসভা, ‘তিনি ছিলেন অকুতোভয় দেশপ্রেমিক ও অন্যায়ের বিরুদ্ধে স্পষ্টভাষী’—আসলাম চৌধুরী বাড়বকুণ্ডে তরুণ উদ্ভাবকদের মেলা, ‘কোয়ার্ক বিজ্ঞান ক্লাব’-এর আয়োজনে ‘রোবোসেল’ গ্রুপ চ্যাম্পিয়ন

সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুরের শোকসভা, ‘তিনি ছিলেন অকুতোভয় দেশপ্রেমিক ও অন্যায়ের বিরুদ্ধে স্পষ্টভাষী’—আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড, চট্টগ্রাম।। / ৭২ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নিজের জীবন বাজি রেখে সীতাকুণ্ডসহ চট্টগ্রাম অঞ্চলের রণাঙ্গনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখসমরে যে বীর সন্তানরা অসামান্য সাহসিকতার স্বাক্ষর রেখেছিলেন, তাঁদের মধ্যে অগ্রগণ্য ছিলেন সীতাকুণ্ড উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মরহুম বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল মনসুর। মহান স্বাধীনতা সংগ্রামে তাঁর অনন্য অবদান, রণকৌশল এবং দেশমাতৃকার স্বাধীনতায় নিঃস্বার্থ ত্যাগ সীতাকুণ্ডের ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী এল কে সিদ্দিকী স্কয়ারে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এই বীর মুক্তিযোদ্ধার স্মরণে এক আবেগঘন শোকসভা অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মুরছালিনের সঞ্চালনায় উক্ত শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরী এফসিএ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি গভীর শ্রদ্ধাভরে মরহুমের বীরত্বগাথা ও মুক্তিযুদ্ধের স্মৃতি স্মরণ করে বলেন, সীতাকুণ্ডে মরহুম বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুরের মতো নীতিবান, ন্যায়পরায়ণ, বিদগ্ধ ও সত্য স্পষ্টবাদী মানুষের স্থান কখনো পূরণ হওয়ার নয়; ১৯৭১ সালে মাতৃভূমির স্বাধীনতার স্বার্থে যেমন তিনি অটল থেকে লাল-সবুজের পতাকা ছিনিয়ে এনেছিলেন, তেমনি পরবর্তী জীবনেও তিনি কারো মনরক্ষার্থে কিংবা ভয়ের কাছে নতিস্বীকার করে কখনো অবান্তর বা মিথ্যা কথা বলেননি। তিনি ছিলেন শতভাগ খাঁটি দেশপ্রেমিক, যিনি অন্যায়ের সাথে কখনো আপস করেননি।

সভায় বিশেষ ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য উপস্থাপন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ড. কমল কদর, ইউসুফ নিজামী, যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর, ছালামত উল্লাহ, পৌর বিএনপির সদস্য সচিব সালেহ আহমেদ সলু, বীর মুক্তিযোদ্ধা মহরম আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান এবং দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মুনতাকিম হাকিম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কামাল উদ্দিন চৌধুরী, সাবেক ছাত্রদল নেতা বখতেয়ার উদ্দিন, মুস্তাফিজুর রহমান হিরো, কাজী এনাম, খুরশেদ আলম মেম্বার, কোরবান আলী সাহেদ, মোঃ ইসমাইল হোসেন, কাউন্সিলর মোঃ সেলিম, বাজার কমিটির সভাপতি মোঃ নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ রফিক, সহ-সভাপতি নুর মোহাম্মদ, কামরুল ইসলাম বাবলু, শ্রমিক নেতা মোঃ আলাউদ্দিন সহ সীতাকুণ্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ী ও মরহুমের সুযোগ্য সন্তান শাহিনুর পারভেজ এবং লন্ডন প্রবাসী কন্যা শাহিনুল সুলতানা সুমি। শোকসভা শেষে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল মনসুরের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মুনজাত পরিচালনা করা হয়।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..