• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সীতাকুণ্ডে জামায়াতের সংবাদ সম্মেলন: শহীদ হত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও আসামিদের গ্রেপ্তারের দাবি সীতাকুণ্ডে অবৈধ বালু উত্তোলন না করায় ড্রেজার আটকে চাঁদাবাজি, থানায় অভিযোগ সার চোরাচালানে মামলা না হওয়ায় আদালতের ক্ষোভ ও তদন্তের নির্দেশ শরতের সীতাকুণ্ডে মেঘ-পাহাড়ের মিতালি, রূপকাব্য মূর্ত হয়ে ওঠে প্রকৃতির কোলে মালয়েশিয়ায় পিএইচডি করতে যাচ্ছেন আইআইইউসির ১৫ শিক্ষক-কর্মকর্তা ক্যান্সার গবেষক ডাঃ এস এম সরওয়ারকে ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের সংবর্ধনা ‘আজকের কাজ আজই শেষ করা পবিত্র দায়িত্ব’, কঠোর বার্তা চট্টগ্রাম ডিসির চট্টগ্রামের ৪ উপজেলার এসিল্যান্ড প্রত্যাহার সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুরের শোকসভা, ‘তিনি ছিলেন অকুতোভয় দেশপ্রেমিক ও অন্যায়ের বিরুদ্ধে স্পষ্টভাষী’—আসলাম চৌধুরী বাড়বকুণ্ডে তরুণ উদ্ভাবকদের মেলা, ‘কোয়ার্ক বিজ্ঞান ক্লাব’-এর আয়োজনে ‘রোবোসেল’ গ্রুপ চ্যাম্পিয়ন

সীতাকুণ্ডে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের অভিযান, ২৩ যানবাহন আটক

পোস্টকার্ড ডেস্ক ।। / ৪৬ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে তীব্র যানজট নিরসন এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে একটি বিশেষ ট্রাফিক অভিযান পরিচালিত হয়েছে। সাধারণ মানুষের যাতায়াত স্বস্তিদায়ক করতে এবং বিশৃঙ্খলা রোধে এই উদ্যোগ নেওয়া হয়।

২৯ সেপ্টেম্বর অভিযান চলাকালে পৌর সদরের বিভিন্ন পয়েন্টে অবৈধ ও অননুমোদিতভাবে চলাচলকারী যানবাহনের বিরুদ্ধে কড়া নজরদারি রাখা হয়। এ সময় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ৭টি সিএনজি চালিত অটোরিকশা এবং ১৬টি ব্যাটারিচালিত রিকশাসহ মোট ২৩টি অবৈধ যানবাহন আটক করা হয়।

আটককৃত যানবাহনগুলোর বিরুদ্ধে সড়ক পরিবহন আইন অনুযায়ী যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক সার্জেন্ট মো. মোনতেজার জানান, পৌরসদরের যানজট নিয়ন্ত্রণে এবং সড়কে সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..