• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
কম্বোডিয়ান প্রেমিকাকে বিয়ের জন্য সকালে প্যারোলে মুক্তি,রাতে ফের কারাগারে গ্যাংস্টার মাইনপাল চট্টগ্রামের বাকলিয়ায় তুলাতলী মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৭টি কাপড়ের দোকান পুড়ে ছাই ইতিহাসের কষাঘাত পেরিয়ে পবিত্র কাবার পথচলা মানসিক অস্থিরতা ও দুশ্চিন্তা কমানোর ৪টি গুরুত্বপূর্ণ আমল নাটোরে শিশুর আঙুল কেটে ফেলার অভিযোগ,পুলিশ কনস্টেবল ও তাঁর স্ত্রী কারাগারে সীতাকুণ্ডে রং মেশানো ৩০ কেজি মাছ জব্দ, দুই বিক্রেতাকে জরিমানা মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে সাড়ে ৪৮ টন ইউরিয়া সার জব্দ, ৩ জনকে জরিমানা সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় কক্সবাজারগামী পর্যটক নিহত সীতাকুণ্ডে ফ্যানে ঝুলছিল যুবলীগ কর্মীর লাশ, শরীরে নেই ফাঁসের চিহ্ন ফুটপাতের মাঝখানেই মৃত্যুর ফাঁদ, ঝুঁকিপূর্ণ সাইনবোর্ডে মারাত্মক দুর্ঘটনার শঙ্কায় ক্ষুব্ধ সীতাকুণ্ডবাসী

সীতাকুণ্ডে ফ্যানে ঝুলছিল যুবলীগ কর্মীর লাশ, শরীরে নেই ফাঁসের চিহ্ন

সীতাকুণ্ড প্রতিনিধি ।। / ৪২ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মো. আব্দুল্লাহ আল পাশা (২৩) নামে এক যুবলীগ কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে পৌরসভার নুনাছড়া এলাকার নিজ বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত পাশা নুনাছড়া এলাকার মো. নুরুল আফছারের ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

স্বজন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পরিবারের সদস্যরা পাশার মেজ ভাইয়ের বিয়ের কেনাকাটা করতে যান। রাত ৮টার দিকে কেনাকাটা শেষে ঘরে ফিরে তারা পাশাকে নিজ কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দ্রুত উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তবে পাশার মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার কথা বলা হলেও তাঁর শরীরে ফাঁস দেওয়ার কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শিব্বীর আহমদ প্রিন্স। তিনি জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছিল।

নিহতের পরিবার সূত্র জানা যায়, প্রায় সাত মাস আগে প্রেম করে বিয়ে করেছিলেন পাশা। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পারিবারিক বিষয় নিয়ে মায়ের সঙ্গে তাঁর ঝগড়া হয়েছিল। এ ছাড়া পাশা মাদকাশক্ত ছিলেন বলেও জানান তিনি। তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে, তা পরিবার নিশ্চিত হতে পারেনি।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..