• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
ফুটপাতের মাঝখানেই মৃত্যুর ফাঁদ, ঝুঁকিপূর্ণ সাইনবোর্ডে মারাত্মক দুর্ঘটনার শঙ্কায় ক্ষুব্ধ সীতাকুণ্ডবাসী সীতাকুণ্ডে পারিবারিক কলহের জেরে এক তরুণের ট্র্যাজিক পরিণতি সীতাকুণ্ডে ডেঙ্গুর থাবায় প্রাণ গেল ৪ বছরের শিশুর, ১৬ দিনে মৃত্যু ৫: আতঙ্কে সোনাইছড়ি ও পুরো উপজেলা সীতাকুণ্ডে মিয়ানমারে পাচারের সময় ২১ লাখ টাকার সার জব্দ, আটক ২ সীতাকুণ্ডে বাসযাত্রীর কাছ থেকে ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার স্ক্র্যাপ লোহা চুরি ঠেকাতে হটস্পট চিহ্নিত করে বিশেষ অভিযানের ঘোষণা চট্টগ্রাম এসপির সীতাকুণ্ডে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত, খাজা কালু শাহ হেফজখানার ৫ শিক্ষার্থীর ঈর্ষণীয় সাফল্য সীতাকুণ্ডে বাকপ্রতিবন্ধী কিশোর নিখোঁজ, সন্তানের সন্ধানে দিশেহারা বাবা সীতাকুণ্ডে গাছকে পিকআপের ধাক্কা, ৩ জন গুরুতর আহত সীতাকুণ্ডে আবু বকর সিদ্দিক (রা.) আদর্শ মাদ্রাসা পরিদর্শনে নূরানী বোর্ডের প্রশিক্ষক

সীতাকুণ্ডে পারিবারিক কলহের জেরে এক তরুণের ট্র্যাজিক পরিণতি

পোস্টকার্ড ডেস্ক ।। / ২৮ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে পারিবারিক অমিল ও কলহের জের ধরে আব্দুল্লাহ আল পাশা (২৩) নামের এক তরুণ নিজের জীবন প্রদীপ নিভিয়ে দিয়েছেন বলে জানা গেছে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে সীতাকুণ্ড পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নুনাছড়া এলাকায়।

নিহত পাশা ওই এলাকার বাসিন্দা নুরুল আফসারের ছেলে।

স্থানীয় সূত্র ও স্বজনদের বরাতে জানা যায়, বেশ কিছুদিন ধরে পারিবারিক নানা বিষয় নিয়ে চরম মানসিক হতাশায় ভুগছিলেন পাশা। একপর্যায়ে মানসিক চাপ সহ্য করতে না পেরে নিজ গৃহেই তিনি আত্মহননের পথ বেছে নেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার ও বিষয়টি খতিয়ে দেখার আইনি প্রক্রিয়া শুরু করেছে। হঠাৎ এমন উদীয়মান তরুণের অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো নুনাছড়া এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..