• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
মীরসরাইয়ে ফারুকিয়া মাদরাসায় কুরআন খতম ও সবক প্রদান অনুষ্ঠিত সীতাকুণ্ডে লাইসিয়াম ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মেডিকেল কলেজে সংখ্যা নাকি মান, অগ্রাধিকার কোনটি? গৌরব ও ঐতিহ্যে উদ্ভাসিত চবির হীরকজয়ন্তী: গবেষণা ও শিল্পখাতের সংযোগে জোর স্ত্রীকে গ্রেপ্তার করতে গিয়ে স্বামীকে হাতকড়া, ঘটনাস্থলেই প্রাণ গেল স্বামীর স্থানীয়দের ৩০ শতাংশ কর্মসংস্থান ও বাসযোগ্য সীতাকুণ্ড গড়ার দাবিতে গোলটেবিল বৈঠক লায়ন্স ক্লাবের দিনব্যাপী কর্মসূচিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেল প্রায় ১২০০ রোগী সন্ত্রাসবিরোধী আইনে মিরসরাইয়ে আ.লীগ সভাপতিসহ ৪ নেতাকর্মী গ্রেপ্তার জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসী ইয়াসিন নেটওয়ার্কের ৬ সদস্য গ্রেপ্তার ৬০ পেরিয়ে ৬১-তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বর্ণাঢ্য আয়োজনে হীরকজয়ন্তী উদযাপন আজ

মাছকে খাদ্য দিতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারালেন সীতাকুণ্ডের ব্যবসায়ী

পোস্টকার্ড ডেস্ক ।। / ১০০ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সীতাকুণ্ডের বড় দারোগারহাট এলাকায় পুকুরে মাছের খাবার দিতে গিয়ে বজ্রপাতে মো. আলিম চৌধুরী (৫৭) নামে এক ধান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ২ নম্বর বারৈয়ারঢালা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর রহমত নগর গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত মাস্টার আবু বক্করের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, মাগরিবের আজানের সময় বৃষ্টির মধ্যে বাড়ির পাশের একটি পুকুরে মাছের খাদ্য দিতে যান আলিম চৌধুরী। দীর্ঘক্ষণ ফিরে না আসায় স্বজনরা খুঁজতে গিয়ে পুকুরপাড়ের পাশে তাঁকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহতের ছোট ভাই ফরিদ চৌধুরী এই আকস্মিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ধান ব্যবসার সঙ্গে জড়িত আলিম চৌধুরীর এই হঠাৎ মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রাকৃতিক দুর্যোগের সময় কৃষিপণ্য ও গ্রামীণ জনপদে এ ধরনের বজ্রপাত রোধে সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন স্থানীয়রা। চিকিৎসকরা বলছেন, বজ্রপাতের সময় খোলা জায়গা বা জলাশয়ের কাছ থেকে দূরে নিরাপদ আশ্রয়ে থাকা আবশ্যক।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় বৈরী আবহাওয়া চলাকালে পুকুরে মাছের খাবার দিচ্ছিলেন আব্দুল আলিম। এসময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জেসমিন আক্তার বলেন, হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।

খালেদ । পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..