বাংলাদেশের চলচ্চিত্রের সোনালি যুগ—সত্তর ও আশির দশকের কালজয়ী সাদা-কালো ও রঙিন ছবির গান আজও সংগীতপ্রেমীদের হৃদয়ে অমলিন। সোনালি দিনের সেসব মন ছুঁয়ে যাওয়া গান নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে সংগীত সন্ধ্যা ‘ছায়াছন্দ’।
সাংস্কৃতিক সংগঠন আনন্দ সাংস্কৃতিক অঙ্গন, চট্টগ্রাম-এর পথচলার ৯ বছর পূর্তি উপলক্ষে এই ১২৮তম আয়োজনের ব্যবস্থা করা হয়েছে।
অনুষ্ঠানের বিস্তারিত:
তারিখ ও সময়: ১৭ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, সন্ধ্যা ঠিক ৭:১৫ মিনিট।
স্থান: থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তন (টিআইসি), চট্টগ্রাম।
প্রবেশ: অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত।
সংবর্ধিত অতিথি ও শিল্পীবৃন্দ: অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি, লেখক, সাহিত্যিক ও সাংবাদিক রাশেদ রউফ।
পুরোনো দিনের জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন একঝাঁক প্রতিভাবান শিল্পী। পরিবেশনায় থাকছেন—শর্মিষ্ঠা চৌধুরী, শ্রী পূজা, হলা চৌধুরী, রবি চৌধুরী, গীতা আচার্য, উষ্মী শর্মা, ওয়াহিদ সাদক পারভেজ, ইশতেখাব আলম মান্না, রাব্বি গোলাম মঈনুদ্দীন, মো. মনোয়ার হোসেন এবং প্রকৌশলী রিমন সাহা।
সুনীল সংস্কৃতির বিকাশে আয়োজিত এই ব্যতিক্রমী সংগীত সন্ধ্যায় আবহমান বাংলা চলচ্চিত্রের কালজয়ী গানের সুর উপভোগ করতে সব গানপ্রেমীকে আমন্ত্রণ জানিয়েছে আয়োজক সংস্থা আনন্দ সাংস্কৃতিক অঙ্গন।
খালেদ / পোস্টকার্ড ;