• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
যুক্তরাষ্ট্র থেকে হালাল গরুর মাংস আমদানির প্রস্তাব সীতাকুণ্ডে অস্ত্র তৈরির সরঞ্জামসহ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার আ’লীগের চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক শেখ আতাউর ও সাবেক কাউন্সিলর জহির গ্রেপ্তার ১৩ বছরের নিচে সামাজিক মাধ্যম নিষিদ্ধের উদ্যোগ ইইউর কুমিল্লায় ‘আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি’র সনদ ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সীতাকুণ্ডে ভরসা ফাউন্ডেশনের ফ্রি অ্যাম্বুলেন্স চালু মিস ইউনিভার্সে খাদি শাড়িতে মাতৃত্বের বার্তা দিলেন মাহি মীরসরাই মায়ানী ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মীরসরাইয়ে তোরণের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু

যুক্তরাষ্ট্র থেকে হালাল গরুর মাংস আমদানির প্রস্তাব

পোস্টকার্ড ডেস্ক ।। / ১৫ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের হালাল সনদপ্রাপ্ত গরুর মাংস বাংলাদেশের বাজারে আনার প্রস্তাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। প্রাথমিকভাবে দেশের হোটেল ও রেস্তোরাঁগুলোতে এই মাংস আমদানির অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর মতে, এর মাধ্যমে বাংলাদেশের খাদ্যবাজারে আইওয়ার গরুর মাংসের প্রকৃত চাহিদা যাচাই করা সম্ভব হবে।

গত সোমবার (২৩ নভেম্বর) রাত ১০টা ৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই প্রস্তাব তুলে ধরেন মার্কিন রাষ্ট্রদূত। পোস্টে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন উল্লেখ করেন যে, আইওয়া অঙ্গরাজ্যের হালাল সনদপ্রাপ্ত মানসম্মত গরুর মাংস সহজেই ঢাকার খাবারের টেবিলে পৌঁছাতে পারে এবং বিশ্বমানের এই মাংসের গুণগত মানই ভোক্তাদের কাছে এর পরিচিতি ও গ্রহণযোগ্যতা তৈরি করবে; এ জন্য আলাদা করে কোনো প্রচারের প্রয়োজন হবে না।

প্রস্তাব বাস্তবায়নের রূপরেখা তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, এই উদ্যোগের সূচনা হতে পারে একটি সহজ ও ধাপে ধাপে এগোনোর প্রক্রিয়ার মাধ্যমে। দেশের হোটেল ও রেস্তোরাঁগুলোতে আইওয়ার গরুর মাংস আমদানির অনুমতি দেওয়া হলে বাজার থেকেই এর চাহিদা ও ভোক্তাদের সাড়া সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

মার্কিন রাষ্ট্রদূতের মতে, বাংলাদেশের হোটেল ও রেস্তোরাঁ খাতে আইওয়ার হালাল সনদপ্রাপ্ত গরুর মাংসের বাজার সম্প্রসারণের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কৃষি ও খাদ্যপণ্য খাতে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে এবং মানসম্মত আমদানি পণ্যের সরবরাহ বাড়াতে এই পদক্ষেপ ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..