• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
যুক্তরাষ্ট্র থেকে হালাল গরুর মাংস আমদানির প্রস্তাব সীতাকুণ্ডে অস্ত্র তৈরির সরঞ্জামসহ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার আ’লীগের চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক শেখ আতাউর ও সাবেক কাউন্সিলর জহির গ্রেপ্তার ১৩ বছরের নিচে সামাজিক মাধ্যম নিষিদ্ধের উদ্যোগ ইইউর কুমিল্লায় ‘আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি’র সনদ ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সীতাকুণ্ডে ভরসা ফাউন্ডেশনের ফ্রি অ্যাম্বুলেন্স চালু মিস ইউনিভার্সে খাদি শাড়িতে মাতৃত্বের বার্তা দিলেন মাহি মীরসরাই মায়ানী ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মীরসরাইয়ে তোরণের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু

সীতাকুণ্ডে অস্ত্র তৈরির সরঞ্জামসহ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

পোস্টকার্ড ডেস্ক ।। / ৩১ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

বিশেষ অভিযান চালিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে অস্ত্র ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামসহ এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতির প্রস্তুতি ও চাঁদাবাজিসহ একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

গত ২৩ নভেম্বর (সোমবার) দুপুরে সীতাকুণ্ড থানাধীন সলিমপুর ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মোঃ খোরশেদ আলম রনি (৩৫)। তিনি হাটহাজারী থানার নোয়াহাট এলাকার মৃত মাহবুবুল আলমের ছেলে। অস্ত্র, হত্যা, ডাকাতির প্রস্তুতি ও চাঁদাবাজির মামলায় তাঁর বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল।

এসআরবি-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদে তারা জানতে পারে, সলিমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সলিমপুরে মেশকাত উদ্দিন আহমেদ কলোনির (৪২ কলোনি) ১৩ নম্বর কক্ষে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামি অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে আনুমানিক দুপুর ১টা ৪৫ মিনিটে একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়।

অভিযানের সময় এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে রনি পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁর পরনের জিন্স প্যান্টের ভেতর থেকে ম্যাগাজিনবিহীন একটি পুরোনো লোহার পিস্তল উদ্ধার করা হয়। এরপর তাঁর বসতঘরের শয়নকক্ষে তল্লাশি করে ম্যাগাজিনসহ স্টিলের তৈরি একটি পিস্তলসদৃশ বস্তু ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জামের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে এসআরবি-৭।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..