• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
৭ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর সীতাকুণ্ডে টেরিয়াইল মাদ্রাসার অভিভাবক সমাবেশ, হিফয সবক ও নতুন ভবন উদ্বোধন চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নিহত বেড়ে ৪ কৃষিতেই লুকিয়ে আছে ইবাদত ও সদকার সওয়াব,এক মহান মানবিক পেশা নজরুলের সীতাকুণ্ড স্মৃতি সংরক্ষণের উদ্যোগ,চন্দ্রনাথে জীবন্ত স্মৃতিভূমি গড়ে তোলার প্রত্যাশা আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ ঘোষণা হাইকোর্টের যুবসমাজের অবক্ষয় রোধের অজুহাত, প্রেম-রোমান্স নির্ভর নাটক-সিনেমা বন্ধে হাইকোর্টে রিট ৩৪০ কোটি টাকা আয়েও মহা বিপর্যয়, ‘টক্সিক’ কেন যশের ক্যারিয়ার ও ভারতের ইতিহাসেই সবচেয়ে বড় ফ্লপ বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে: কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নারীসহ ২ জনের মৃত্যু, আহত ১১ উইন্ডোজ ১০ ও ১১ ব্যবহারকারীদের জন্য গুগলের নতুন চমক, চালু হলো ডেডিকেটেড ‘জেমিনি’ অ্যাপ

৬৩ বিদেশিকে বাসা ভাড়া ও সাইবার চক্রে সহায়তার অভিযোগে খুলশীতে গ্রেপ্তার ১, কোকেন মামলায় কারাগারে

বিশেষ প্রতিবেদক ।। / ৩৬ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম নগরের খুলশীতে ৬৩ জন বিদেশি নাগরিককে একটি আটতলা ভবনে থাকার ব্যবস্থা করে দেওয়া এবং তাঁদের সাইবার অপরাধচক্রের সঙ্গে সরাসরি যোগাযোগের অভিযোগে মোহাম্মদ মহসিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার খুলশী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া মহসিনের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। তিনি নগরের কর্ণফুলী এলাকার একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, সম্প্রতি ওই ৬৩ জন বিদেশি নাগরিকের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে একটি মামলা দায়ের করা হয়। তদন্ত নেমে পুলিশ জানতে পারে, চক্রটিকে নগরের খুলশী এলাকায় একটি পুরো আটতলা ভবন ভাড়া করে দেওয়াসহ তাঁদের সার্বিক অবস্থান ও কর্মকাণ্ডে সরাসরি সহায়তা করছিলেন মহসিন।

এই জালিয়াতি চক্রের সূত্রপাত হয় কোকেনের একটি চালানের সূত্র ধরে। পুলিশ জানায়, কিছুদিন আগে মহসিন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকার এক ব্যক্তির কাছে ১১৮ গ্রাম কোকেন পাঠিয়েছিলেন। চালানটি প্রাপকের কাছ থেকে ফেরত এলে পুলিশের সন্দেহ হয় এবং তদন্ত শুরু হয়। কোকেনের ওই চালানের সূত্র ধরে অনুসন্ধান চালাতে গিয়েই ৬৩ জন বিদেশি নাগরিকের বিশাল নেটওয়ার্ক এবং তাঁদের সঙ্গে মহসিনের সম্পৃক্ততার বিষয়টি প্রকাশ পায়।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম জানান, কোকেনের মামলায় গত শনিবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে মহসিনকে জেলহাজতে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, “৬৩ বিদেশির বিরুদ্ধে চলা সাইবার সুরক্ষা আইনের মামলাতেও মহসিনকে গ্রেপ্তার দেখানোর (শোন অ্যারেস্ট) আবেদন করা হবে এবং তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানানো হবে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এই বিদেশি নাগরিকরা দেশে একটি বড় সাইবার জালিয়াতির নেটওয়ার্ক গড়ে তুলেছিল, যেখানে দেশীয় একটি চক্র তাঁদের আশ্রয় ও ইন্ধন দিয়ে আসছিল। রিমান্ডে আনা গেলে এই ঘটনার মূল পরিকল্পনাকারী ও নেপথ্যে থাকা অন্যদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে।”

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..