• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
মীরসরাই মায়ানী ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মীরসরাইয়ে তোরণের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু মীরসরাইয়ে ফারুকিয়া মাদরাসায় কুরআন খতম ও সবক প্রদান অনুষ্ঠিত সীতাকুণ্ডে লাইসিয়াম ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মেডিকেল কলেজে সংখ্যা নাকি মান, অগ্রাধিকার কোনটি? গৌরব ও ঐতিহ্যে উদ্ভাসিত চবির হীরকজয়ন্তী: গবেষণা ও শিল্পখাতের সংযোগে জোর স্ত্রীকে গ্রেপ্তার করতে গিয়ে স্বামীকে হাতকড়া, ঘটনাস্থলেই প্রাণ গেল স্বামীর স্থানীয়দের ৩০ শতাংশ কর্মসংস্থান ও বাসযোগ্য সীতাকুণ্ড গড়ার দাবিতে গোলটেবিল বৈঠক লায়ন্স ক্লাবের দিনব্যাপী কর্মসূচিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেল প্রায় ১২০০ রোগী সন্ত্রাসবিরোধী আইনে মিরসরাইয়ে আ.লীগ সভাপতিসহ ৪ নেতাকর্মী গ্রেপ্তার

মীরসরাইয়ে তোরণের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু

মীরসরাই প্রতিনিধি , পোস্টকার্ড ।। / ১১ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় নির্মাণাধীন একটি তোরণের ছাদ ধসে মো. বোরহান উদ্দিন (২৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গত রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মায়ানী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম মায়ানী দিঘিরপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত বোরহান উদ্দিন মিরসরাইয়ের মঘাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাজির তালুক গ্রামের মো. মিয়ার ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মধ্যম মায়ানী দিঘিরপাড়া এলাকায় মোজাম্মেল হোসেনের বাড়ির রিটানিং ওয়ালের নির্মাণাধীন তোরণের সেন্টারিং খোলার কাজ চলছিল। এ সময় হঠাৎ তোরণের ছাদ ধসে পড়লে বোরহান উদ্দিন অন্তত ১৫ ফুট নিচে ইট ও কংক্রিটের স্তূপের নিচে চাপা পড়েন। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং প্রায় এক ঘণ্টার চেষ্টায় তাঁকে উদ্ধার করেন; তবে ততক্ষণে তাঁর মৃত্যু হয়।

নির্মাণকাজের গাফিলতিকেই এই দুর্ঘটনার মূল কারণ হিসেবে দায়ী করছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, নির্মাণাধীন তোরণটির ছাদে ঢালাই দেওয়া হয়েছিল গত বৃহস্পতিবার সকালে। সাধারণত ঢালাইয়ের পর নির্দিষ্ট সময় পার না করে সেন্টারিং বা শাটারিং খোলার নিয়ম না থাকলেও মাত্র তিন দিনের মাথায় তা খুলতে গিয়ে ঠিকাদার ও সংশ্লিষ্টদের উদাসীনতায় এই ধসের ঘটনা ঘটেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, সকালে হঠাৎ বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে। বাইরে বেরিয়ে তাঁরা দেখেন, নির্মাণাধীন তোরণটি ভেঙে পড়ে কাজ করতে আসা এক শ্রমিক চাপা পড়ে আছেন। দীর্ঘ প্রচেষ্টায় তাঁকে বের করা হলেও প্রাণে বাঁচানো সম্ভব হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে নির্মাণকাজের নিরাপত্তা ব্যবস্থা ও তদারকি নিয়ে এলাকায় ক্ষোভ দেখা দিয়েছে।

দুর্ঘটনার পর বোরহান উদ্দিনকে উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ ইয়াকুব তাঁকে মৃত ঘোষণা করেন এবং পরে মরদেহটি মিরসরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, নির্মাণাধীন তোরণের ছাদ ধসে এক শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে এবং নিহতের পরিবার মামলা করলে তা গ্রহণ করা হবে।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..