• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
মীরসরাইয়ে ফারুকিয়া মাদরাসায় কুরআন খতম ও সবক প্রদান অনুষ্ঠিত সীতাকুণ্ডে লাইসিয়াম ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মেডিকেল কলেজে সংখ্যা নাকি মান, অগ্রাধিকার কোনটি? গৌরব ও ঐতিহ্যে উদ্ভাসিত চবির হীরকজয়ন্তী: গবেষণা ও শিল্পখাতের সংযোগে জোর স্ত্রীকে গ্রেপ্তার করতে গিয়ে স্বামীকে হাতকড়া, ঘটনাস্থলেই প্রাণ গেল স্বামীর স্থানীয়দের ৩০ শতাংশ কর্মসংস্থান ও বাসযোগ্য সীতাকুণ্ড গড়ার দাবিতে গোলটেবিল বৈঠক লায়ন্স ক্লাবের দিনব্যাপী কর্মসূচিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেল প্রায় ১২০০ রোগী সন্ত্রাসবিরোধী আইনে মিরসরাইয়ে আ.লীগ সভাপতিসহ ৪ নেতাকর্মী গ্রেপ্তার জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসী ইয়াসিন নেটওয়ার্কের ৬ সদস্য গ্রেপ্তার ৬০ পেরিয়ে ৬১-তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বর্ণাঢ্য আয়োজনে হীরকজয়ন্তী উদযাপন আজ

মীরসরাইয়ে ফারুকিয়া মাদরাসায় কুরআন খতম ও সবক প্রদান অনুষ্ঠিত

মীরসরাই প্রতিনিধি, পোস্টকার্ড ।। / ৮ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামের মীরসরাইয়ে ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ফারুকিয়া মদিনাতুল উলুম দাখিল মাদরাসায় ২০২৬ শিক্ষাবর্ষের সমাপনী উপলক্ষে কুরআন খতম, নূরানী প্রদর্শনী, হিফজ শিক্ষার্থীদের সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে দিনব্যাপী মাদরাসা প্রাঙ্গণে এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মিনহাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার সুপার মাওলানা সাফওয়ান বিন হারুন আল-আযহারী।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন মাদরাসার সহ-সুপার মাওলানা জহিরুল আলম এবং নূরানী বিভাগের প্রধান এন শহিদুল ইসলাম। তাঁরা মাদরাসার সার্বিক শিক্ষাকার্যক্রম, শৃঙ্খলা এবং শিক্ষার্থীদের নৈতিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ে তোলার বিভিন্ন দিক তুলে ধরেন।

মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মিঠাছরা ইসলামিয়া ফাজিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা রাকিব উদ্দিন, মান্দারবাড়ীয়া শাহওলীয়া বালিকা দাখিল মাদরাসার সুপার মাওলানা নুরুন্নবী, আল নূর জামে মসজিদের খতিব হাফেজ নাজিম উদ্দিন, মিরসরাই মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা তাসলিম উদ্দিন এবং নিজতালুক জামে মসজিদের খতিব মাওলানা মো. রফিকুল ইসলাম।

এছাড়াও বক্তব্য দেন মাদরাসার উপ-পরিচালক মাওলানা মোসলেম উদ্দিন, মীরসরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল আলম, মিরসরাই উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল হক নিজামী, বর্তমান সাধারণ সম্পাদক ইমাম হোসেন, মিরসরাই লতিফিয়া কামিল মাদরাসার শিক্ষক মাসুদুল আলম এবং ফারুকিয়া মাদরাসার হিফজ বিভাগের প্রধান হাফেজ মিজবাহ উদ্দিন। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষকমণ্ডলী ও বিপুলসংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দ্বীনি শিক্ষার পাশাপাশি নৈতিক ও আধুনিক শিক্ষার সমন্বয় ঘটানো গেলে শিক্ষার্থীরা আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে। কুরআনের আলোয় আলোকিত প্রজন্মই একটি সুন্দর, মানবিক ও শৃঙ্খলাবদ্ধ সমাজ বিনির্মাণে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের পরিবেশনায় নূরানী প্রদর্শনী। এতে শিক্ষার্থীরা সাবলীলভাবে আরবি ও ইংরেজিতে বক্তব্য ও কথোপকথন, দুই রাকাত নামাজের ৬০টি মাসআলা উপস্থাপন, আল্লাহর ৯৯টি গুণবাচক নাম (আসমাউল হুসনা) পাঠ এবং জানাজার নামাজের ব্যবহারিক প্রদর্শনীসহ নানা শিক্ষামূলক পর্বে অংশ নেয়। কোমলমতি শিক্ষার্থীদের মেধা, বাচনভঙ্গি ও ধর্মীয় জ্ঞানের পারদর্শিতা উপস্থিত অতিথি ও অভিভাবকদের মুগ্ধ করে। পরে নূরানী বিভাগের শিক্ষার্থীদের কুরআন খতম ও হিফজ বিভাগের নতুন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে সবক প্রদান করা হয়।

সবশেষে সমাপনী বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি ও মাদরাসার সুপার মাওলানা সাফওয়ান বিন হারুন আল-আযহারী। তিনি অনুষ্ঠানে আগত অতিথি ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..