১০:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে অবৈধ বালু উত্তোলন, ৫ ড্রেজারসহ আটক ৫

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ও বাঁশবাড়িয়া সাগর উপকূলে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫টি ড্রেজারসহ ৫ জনকে আটক করা হয়েছে। রবিবার (৫ এপ্রিল) সকালে কোস্ট গার্ড, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও নৌ পুলিশের এক সমন্বিত অভিযানে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল ১০টা থেকে সীতাকুণ্ড থানাধীন কুমিরা ও বাঁশবাড়িয়া সমুদ্র তীরবর্তী এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারি, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং নৌ পুলিশের সদস্যরা এই অভিযানে অংশ নেন। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি ড্রেজার জব্দ করার পাশাপাশি এর সাথে জড়িত ৫ জনকে হাতেনাতে আটক করা হয়।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আটকের পর চট্টগ্রাম বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত বালু উত্তোলনের দায়ে মালিকপক্ষকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেন। পরবর্তীতে আসামিদের কাছ থেকে ভবিষ্যতে এ ধরনের কাজে লিপ্ত না হওয়ার মুচলেকা নিয়ে ড্রেজারসহ তাদের ছেড়ে দেওয়া হয়।

উপকূলীয় এলাকায় অনিয়ন্ত্রিত ও অবৈধ বালু উত্তোলনের ফলে পার্শ্ববর্তী ফসলি জমি এবং সাধারণ মানুষের আবাসস্থল মারাত্মক হুমকির মুখে পড়ছে। বিশেষ করে বর্ষা মৌসুমের আগে এ ধরনের কর্মকাণ্ড সমুদ্র উপকূলের বেড়িবাঁধ ও পরিবেশের ভারসাম্য নষ্ট করছে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, বালুখেকোদের হাত থেকে পরিবেশ, ফসলি জমি এবং সাধারণ মানুষের জানমাল রক্ষায় কোস্ট গার্ডের এই ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

‘অ্যামেজিং চট্টগ্রাম’: আন্তর্জাতিক মানের নগর গড়তে সিপিডিএলের মহাপরিকল্পনা

সীতাকুণ্ডে অবৈধ বালু উত্তোলন, ৫ ড্রেজারসহ আটক ৫

প্রকাশিত হয়েছে: ১০:৪৬:২২ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬