• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সীতাকুণ্ডের সাবেক সাব-রেজিস্ট্রার সাময়িক বরখাস্ত চবির ভর্তি আবেদনের সময়সীমা বৃদ্ধি, সুযোগ পাচ্ছেন পুনঃপরীক্ষার্থীরাও সীতাকুণ্ডে মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল কাভার্ডভ্যান চট্টগ্রামে চালু হলো অত্যাধুনিক পেট-সিটি ল্যাব, অর্ধেক খরচেই ক্যান্সার শনাক্তের সুযোগ উত্তর কাট্টলী সনৎ দত্ত মহাশ্মশানের উন্নয়নে ২ কোটি ১৪ লাখ টাকা বরাদ্দ, দ্রুত কাজ শুরুর প্রত্যাশা সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের আকস্মিক পরিদর্শন, সেবার মানোন্নয়নে নানা উদ্যোগ প্রথম শ্রেণিতে লটারি, বাকি সব ক্লাসে পরীক্ষা: বেসরকারি স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ সীতাকুণ্ডে কথাকলি উচ্চ বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি, ১৯ ফ্যানসহ বৈদ্যুতিক তার লুট দক্ষ জনবল গঠনে সিপিডিএল পরিবারের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ৪৫ বছর পর জন্মদাতা মা-বাবার সন্ধানে বাংলাদেশে ডাচ নাগরিক সেলিনা গোমেজ

সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের আকস্মিক পরিদর্শন, সেবার মানোন্নয়নে নানা উদ্যোগ

পোস্টকার্ড ডেস্ক ।। / ৬ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মানোন্নয়ন, প্রযুক্তিগত আধুনিকায়ন এবং বিদ্যমান লজিস্টিক সংকট দূরীকরণের লক্ষ্যে হাসপাতালটি আকস্মিক পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ ফজলে রাব্বি। বুধবার সকালে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং সীমাবদ্ধতাগুলো কাটিয়ে উঠতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, অপারেশন থিয়েটার (ওটি), প্যাথলজি বিভাগ এবং বহির্বিভাগের (ওপিডি) কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন। এ সময় তিনি চিকিৎসাধীন রোগীদের শয্যাপাশে গিয়ে তাদের চিকিৎসার মান, সরকারি ওষুধের সহজলভ্যতা এবং সেবাপ্রাপ্তির বিষয়ে সরাসরি খোঁজখবর নেন। পরিদর্শনের সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিব্বীর আহমেদ প্রিন্সসহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিব্বীর আহমেদ প্রিন্স জানান, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসপাতালের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন এবং সেবার মান আরও বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়েছেন, যা দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত হওয়ায় সড়ক দুর্ঘটনায় জরুরি চিকিৎসাসেবা প্রদানসহ স্থানীয় বিপুল জনগোষ্ঠীর চিকিৎসার মূল ভরসাস্থল এই স্বাস্থ্য কমপ্লেক্স। পর্যাপ্ত লজিস্টিক ও জনবল সংকট থাকা সত্ত্বেও এখানে বিশেষজ্ঞ গাইনি চিকিৎসকের তত্ত্বাবধানে নিয়মিত সিজারিয়ান অপারেশনসহ প্রসূতিসেবা চালু রয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসাসেবা নিরবচ্ছিন্ন রাখতে এবং বিদ্যুৎ ব্যবস্থাপনাকে কার্যকর করতে হাসপাতালে সৌরবিদ্যুৎ (সোলার) সিস্টেম চালু ও প্রিপেইড মিটারের পরিবর্তে পোস্টপেইড মিটার স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি রোগীদের দীর্ঘ লাইনে দাঁড়ানোর ভোগান্তি কমাতে এবং সেবায় স্বচ্ছতা আনতে ডিজিটাল অটোমেশন চালুর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যার মাধ্যমে রোগী নিবন্ধন, টিকিট কাটা এবং ডিজিটাল প্রেসক্রিপশন প্রদান করা সম্ভব হবে।

এছাড়া প্রেসক্রিপশন প্যাডসহ নিত্যপ্রয়োজনীয় চিকিৎসা উপকরণের সংকট নিরসনে ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। স্থানীয় সচেতন মহলের মতে, দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসক পদায়নসহ এক্স-রে ও আলট্রাসনোগ্রাম বিভাগ পূর্ণাঙ্গভাবে চালু করা গেলে বিশাল এই জনপদের স্বাস্থ্যসেবায় হাসপাতালটির সক্ষমতা বহুলাংশে বৃদ্ধি পাবে।

খালেদ / পোস্টকার্ড ; 


এই ক্যাটাগরীর আরো খবর..