ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পণ্যবাহী কাভার্ডভ্যান উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার উত্তর বাঁশবাড়িয়া এলাকার চৌধুরী মার্কেটের পূর্ব পাশে জিপিএস গোডাউনের কাছাকাছি স্থানে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মহাসড়ক দিয়ে চলাচলের একপর্যায়ে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে কাভার্ডভ্যানটি সড়কের পাশে কাত হয়ে উল্টে পড়ে। হঠাৎ বিকট শব্দে গাড়িটি উল্টে গেলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, বড় ধরনের এই দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা গুরুতর হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পরপরই উল্টে পড়া কাভার্ডভ্যানটি সড়ক থেকে সরিয়ে নেওয়া এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।
খালেদ / পোস্টকার্ড ;