১১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে এমপি আসলাম চৌধুরীর বাসভবনে যুবদল নেতা মিন্টুর ঈদ শুভেচ্ছা বিনিময়

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য লায়ন আসলাম চৌধুরীর সঙ্গে ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোমিন উদ্দিন মিন্টু।

ঈদের ষষ্ঠ দিনে বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার ফৌজদারহাটস্থ জলিল গেট এলাকায় এমপির নিজ বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

শুভেচ্ছা বিনিময়কালে স্থানীয় রাজনৈতিক অঙ্গনের নেতাকর্মীদের উপস্থিতিতে এক আনন্দঘন ও প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। সোনাইছড়ি ইউনিয়ন ও এর বিভিন্ন ওয়ার্ডের যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন। তারা একে অপরের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।

সাক্ষাৎকালে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন লায়ন আসলাম চৌধুরী। তিনি সবাইকে ব্যক্তিগত ভেদাভেদ ভুলে সীতাকুণ্ডের সার্বিক উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অন্যদিকে, যুবদল নেতা মোমিন উদ্দিন মিন্টু বলেন, “ঈদের এই আনন্দঘন মুহূর্ত আমাদের মাঝে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করেছে।” তিনি আগামীতে সংগঠনকে শক্তিশালী করতে এবং এলাকার উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত সকল পর্যায়ের নেতৃবৃন্দ সীতাকুণ্ডকে একটি আধুনিক, উন্নত ও সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। রাজনৈতিক এই সৌজন্য সাক্ষাৎ স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

জলিল টেক্সটাইলে তৈরি হবে অত্যাধুনিক অস্ত্র, আজ হস্তান্তর

সীতাকুণ্ডে এমপি আসলাম চৌধুরীর বাসভবনে যুবদল নেতা মিন্টুর ঈদ শুভেচ্ছা বিনিময়

প্রকাশিত হয়েছে: ০৯:১২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬