• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
মিরসরাইয়ে পুলিশি অভিযান, ৭ মাদকসেবীর কারাদণ্ড সীতাকুণ্ডে এক পরিবারের একচ্ছত্র আধিপত্যের অভিযোগে মসজিদ কমিটি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ সীতাকুণ্ডে মহাসড়ক পার হতে গিয়ে প্রাণ গেল প্রবীণ পথচারীর ২১ জানুয়ারি মিরসরাই, সন্দ্বীপ, হাটহাজারী ও সীতাকুণ্ডের ইউপি নির্বাচন অনুমতি ছাড়া পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ: মীর গ্রুপকে সাড়ে ১১ লাখ টাকা জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সম্প্রসারণ, সরকারি সংস্থার টানাটানিতে অনিশ্চয়তা কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসছেন ডাচেস সোফি সীতাকুণ্ডে মহাসড়কে পথ পারাপার ও ইউটার্ন সংকট, রোগী-স্বজনদের চরম মৃত্যুঝুঁকি সীতাকুণ্ড উপকূলে অবৈধভাবে বালু উত্তোলন, ক্ষোভ ও আতঙ্কে স্থানীয়রা মীরসরাইয়ে মিয়ানমারে সার পাচারের অভিযোগ, বিএনপি-ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার

সীতাকুণ্ডে এক পরিবারের একচ্ছত্র আধিপত্যের অভিযোগে মসজিদ কমিটি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

পোস্টকার্ড ডেস্ক ।। / ১৮ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ইমামনগরে অবস্থিত বায়তুশ শরফ জামে মসজিদের বর্তমান পরিচালনা কমিটি বাতিল এবং নতুন কমিটি গঠনের দাবিতে তীব্র আন্দোলন শুরু করেছেন স্থানীয় মুসল্লি ও গ্রামবাসী। গত শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদের শত শত সাধারণ মুসল্লি এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। ঘণ্টাব্যাপী আয়োজিত মানববন্ধন শেষে মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা ইমামনগর গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টোবাকো গেটে গিয়ে শেষ হয়।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কেন্দ্রীয় বায়তুশ শরফ কর্তৃক অনুমোদিত ১১ সদস্যবিশিষ্ট বর্তমান পরিচালনা কমিটিতে চরম স্বজনপ্রীতি ও একপেশে নীতি অনুসরণ করা হয়েছে। ১১ সদস্যের এই কমিটিতে শুধুমাত্র একটি পরিবারেরই আটজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা স্থানীয় মুসল্লিদের মনে চরম ক্ষোভ ও অসন্তোষের জন্ম দিয়েছে। গ্রামবাসীর পরিষ্কার দাবি, একটি ধর্মীয় প্রতিষ্ঠান কোনো নির্দিষ্ট পরিবার বা গোষ্ঠীর পৈতৃক সম্পত্তি হতে পারে না; বরং এর পরিচালনায় সাধারণ মুসল্লি ও সর্বস্তরের গ্রামবাসীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও জোরালো দাবি জানিয়ে বলেন, মসজিদ কমিটির মতো পবিত্র ও জনগুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানে স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা এবং সবার অংশগ্রহণ থাকা বাধ্যতামূলক। কোনো বিশেষ পরিবারের একক প্রাধান্য বা আধিপত্য টিকিয়ে রাখার জন্য কমিটি গঠন করা হলে তা সাধারণ মুসল্লিরা কোনোভাবেই মেনে নেবে না। অবিলম্বে বর্তমান বিতর্কিত কমিটি বাতিল ঘোষণা করে গ্রামবাসীর সম্মিলিত মতামত, স্বচ্ছ প্রক্রিয়া এবং সকলের অংশগ্রহণের মাধ্যমে একটি নতুন ও নিরপেক্ষ পরিচালনা কমিটি গঠনের জোর দাবি জানান তারা।

খালেদ / পোস্টকার্ড ;   


এই ক্যাটাগরীর আরো খবর..