• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
অনুমতি ছাড়া পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ: মীর গ্রুপকে সাড়ে ১১ লাখ টাকা জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সম্প্রসারণ, সরকারি সংস্থার টানাটানিতে অনিশ্চয়তা কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসছেন ডাচেস সোফি সীতাকুণ্ডে মহাসড়কে পথ পারাপার ও ইউটার্ন সংকট, রোগী-স্বজনদের চরম মৃত্যুঝুঁকি সীতাকুণ্ড উপকূলে অবৈধভাবে বালু উত্তোলন, ক্ষোভ ও আতঙ্কে স্থানীয়রা মীরসরাইয়ে মিয়ানমারে সার পাচারের অভিযোগ, বিএনপি-ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার পতেঙ্গায় পোশাক শ্রমিকদের বাস আইল্যান্ডে ধাক্কা: হেলপার নিহত, আহত ১৮ ১ জানুয়ারি সীতাকুণ্ডের ডিসি পার্কে শুরু হচ্ছে ফ্লাওয়ার ফেস্টিভ্যাল ২০২৭ সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে হামলা ও ভাঙচুর, আহত ২ নারী সীতাকুণ্ডে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত

অনুমতি ছাড়া পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ: মীর গ্রুপকে সাড়ে ১১ লাখ টাকা জরিমানা

পোস্টকার্ড ডেস্ক ।। / ৪২ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রয়োজনীয় অনুমতি ও পরিবেশগত ছাড়পত্র ছাড়া পাহাড় কেটে রিসোর্ট নির্মাণের উদ্যোগ নেওয়ায় মীর গ্রুপকে ১১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (৯ নভেম্বর) সকালে শুনানি এবং সরেজমিন পরিদর্শনের পর পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক জমির উদ্দিন এই জরিমানার আদেশ দেন।

এর আগে গত ১৯ অক্টোবর সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের খিল্লাপাড়া এলাকায় রিসোর্ট নির্মাণের জন্য পাহাড় কাটার বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই খবরের পর পরিবেশ অধিদপ্তর মীর গ্রুপের প্রতিনিধিদের তলব করে এবং ঘটনাস্থল পরিদর্শনে যায়। কর্মকর্তাদের প্রাথমিক পরিদর্শনে পাহাড় থেকে প্রায় ১ হাজার ৭৫০ ঘনফুট মাটি কেটে সরানোর প্রমাণ মেলে। আদেশে বলা হয়, প্রতিষ্ঠানটি নিয়ম ভেঙে পরিবেশের অপূরণীয় ক্ষতি করেছে।

শুনানিতে অংশ নেওয়া মীর গ্রুপের প্রশাসন বিভাগের প্রধান মোখতার হোসেন টিটু জানান, তাঁরা অধিদপ্তরের কাছে নিজেদের অবস্থান ব্যাখ্যা করার পরও এই জরিমানা করা হয়েছে। অন্যদিকে, পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে যে ভবিষ্যতে আবার পাহাড় কাটার ঘটনা ঘটলে মীর গ্রুপের বিরুদ্ধে সরাসরি মামলা করা হবে।

পাহাড় কাটার দায়ে মীর গ্রুপের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এটি দ্বিতীয়বারের মতো পদক্ষেপ। এর আগে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর মীর গ্রুপের মালিকানাধীন ইটভাটা ‘মীর ব্রিকস ইন্ডাস্ট্রিজ’কে পাহাড় কাটার দায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছিল এবং ভ্রাম্যমাণ আদালত একজনকে তিন দিনের কারাদণ্ডও দেন। আইনের নিয়মানুযায়ী, ঘোষিত জরিমানার ২৫ শতাংশ অর্থ জমা দিয়ে মীর গ্রুপ এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবে।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..