• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসছেন ডাচেস সোফি সীতাকুণ্ডে মহাসড়কে পথ পারাপার ও ইউটার্ন সংকট, রোগী-স্বজনদের চরম মৃত্যুঝুঁকি সীতাকুণ্ড উপকূলে অবৈধভাবে বালু উত্তোলন, ক্ষোভ ও আতঙ্কে স্থানীয়রা মীরসরাইয়ে মিয়ানমারে সার পাচারের অভিযোগ, বিএনপি-ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার পতেঙ্গায় পোশাক শ্রমিকদের বাস আইল্যান্ডে ধাক্কা: হেলপার নিহত, আহত ১৮ ১ জানুয়ারি সীতাকুণ্ডের ডিসি পার্কে শুরু হচ্ছে ফ্লাওয়ার ফেস্টিভ্যাল ২০২৭ সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে হামলা ও ভাঙচুর, আহত ২ নারী সীতাকুণ্ডে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত মীরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ মীরসরাইয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসছেন ডাচেস সোফি

কক্সবাজার প্রতিনিধি ।। / ২২ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য এডিনবরার ডাচেস সোফি হেলেন রাইস-জোনস রোহিঙ্গা শরণার্থীদের সার্বিক পরিস্থিতি সরেজমিনে দেখতে মঙ্গলবার কক্সবাজারের উখিয়ায় চারটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন। তাঁর এই গুরুত্বপূর্ণ সফরকে কেন্দ্র করে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প এলাকা এবং এর আশপাশে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, ডাচেস সোফি উখিয়ার ৪, ৫, ১৮ ও ২০ নম্বর বর্ধিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এ সময় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মানবিক সহায়তা কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখার পাশাপাশি তিনি রোহিঙ্গা নারী ও শিশুদের জীবনযাত্রা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও খাদ্যনিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেবেন। ক্যাম্প পরিদর্শনের অংশ হিসেবে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কার্যক্রম, শিক্ষাকেন্দ্র, নারীদের বহুমুখী সেবা কেন্দ্র, সাবান তৈরির কারখানা, নারী বাজার এবং প্রতিবন্ধী নারী ও শিশুদের সহায়তামূলক বিভিন্ন প্রকল্প ঘুরে দেখার কথা রয়েছে তাঁর।

রাজপরিবারের এই বিশিষ্ট সদস্যের আগমনকে কেন্দ্র করে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক সিরাজ আমিন জানান, রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরীণ সুরক্ষার দায়িত্বে থাকবে এপিবিএন এবং ক্যাম্পের বাইরের এলাকার নিরাপত্তায় নিয়োজিত থাকবে জেলা পুলিশ। অপরদিকে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ জানান, ডাচেস অব এডিনবরার সফর নির্বিঘ্ন ও নিরাপদ করতে সবকটি সংশ্লিষ্ট ক্যাম্পে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

চার দিনের সরকারি সফরে বাংলাদেশ আগমন করা ডাচেস সোফি ৯ থেকে ১২ নভেম্বর পর্যন্ত ঢাকা ও কক্সবাজারে বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ও কূটনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন। ব্রিটিশ হাইকমিশন সূত্রে জানা যায়, তাঁর এই সফরে মূলত নারীর ক্ষমতায়ন, বাংলাদেশ-যুক্তরাজ্য দ্বিপাক্ষিক অংশীদারত্ব জোরদার এবং রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে।

ঢাকায় অবস্থানকালে তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিআইপিএসওটি) ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) পরিদর্শন করবেন। সেখানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অসামান্য অবদান এবং শান্তি ও নিরাপত্তায় নারীদের অংশগ্রহণ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়া বিকেএসপিতে তরুণ অ্যাথলেট ও নারী হকি খেলোয়াড়দের সঙ্গেও শুভেচ্ছা সাক্ষাৎ করবেন তিনি।

যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। ঢাকায় সফরকালে রাজপরিবারের এই সদস্য উচ্চপর্যায়ের প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি ব্রিটিশ কাউন্সিলের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়ে শিক্ষা ও সামাজিক উন্নয়নে নিয়োজিত তরুণদের সঙ্গে মতবিনিময় করবেন। আন্তর্জাতিক বিভিন্ন বেসরকারি সংস্থা (আইএনজিও), মানবিক সহায়তা প্রদানকারী সংস্থার কর্মকর্তা ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কর্মসূচিও রয়েছে। এর আগে ২০১৭ সালে তিনি বাংলাদেশ সফর করেছিলেন। চার দিনের এই সফর শেষে আগামী ১২ নভেম্বর তাঁর ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

খালেদ  / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..