• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
মিরসরাইয়ে পুলিশি অভিযান, ৭ মাদকসেবীর কারাদণ্ড সীতাকুণ্ডে এক পরিবারের একচ্ছত্র আধিপত্যের অভিযোগে মসজিদ কমিটি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ সীতাকুণ্ডে মহাসড়ক পার হতে গিয়ে প্রাণ গেল প্রবীণ পথচারীর ২১ জানুয়ারি মিরসরাই, সন্দ্বীপ, হাটহাজারী ও সীতাকুণ্ডের ইউপি নির্বাচন অনুমতি ছাড়া পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ: মীর গ্রুপকে সাড়ে ১১ লাখ টাকা জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সম্প্রসারণ, সরকারি সংস্থার টানাটানিতে অনিশ্চয়তা কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসছেন ডাচেস সোফি সীতাকুণ্ডে মহাসড়কে পথ পারাপার ও ইউটার্ন সংকট, রোগী-স্বজনদের চরম মৃত্যুঝুঁকি সীতাকুণ্ড উপকূলে অবৈধভাবে বালু উত্তোলন, ক্ষোভ ও আতঙ্কে স্থানীয়রা মীরসরাইয়ে মিয়ানমারে সার পাচারের অভিযোগ, বিএনপি-ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার

সীতাকুণ্ডে মহাসড়ক পার হতে গিয়ে প্রাণ গেল প্রবীণ পথচারীর

পোস্টকার্ড ডেস্ক ।। / ২৬ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে বেপরোয়া গতির চাকা আবারও কেড়ে নিল এক প্রবীণ পথচারীর জীবন। মঙ্গলবার গভীর রাতে উপজেলার শুকলালহাট বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী পণ্যবাহী পিকআপের চাপায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন মো. দানু (৭৬) নামের এক বৃদ্ধ। নিহত দানু উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ভায়েরখীল গ্রামের স্থায়ী বাসিন্দা ছিলেন।

স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতের শেষভাগে শুকলালহাট এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন মো. দানু। এ সময় চট্টগ্রামমুখী দ্রুতগামী একটি পণ্যবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে সজোরে চাপা দিয়ে চলে যায়। পিকআপের চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। গভীর রাতে রাস্তা ফাঁকা থাকায় ঘাতক পিকআপটি দ্রুত গতি বাড়িয়ে দুর্ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

খবর পেয়ে বারআউলিয়া হাইওয়ে থানা-পুলিশের একটি প্রতিনিধি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে বারআউলিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান খাদিম জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক পিকআপটি পালিয়ে গেছে, তবে গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। তিনি আরও জানান, ঘটনার খবর পেয়ে নিহতের স্বজনরা থানায় এসেছেন এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হবে।

খালেদ / পোস্টকার্ড ;       


এই ক্যাটাগরীর আরো খবর..