• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
মিরসরাইয়ে পুলিশি অভিযান, ৭ মাদকসেবীর কারাদণ্ড সীতাকুণ্ডে এক পরিবারের একচ্ছত্র আধিপত্যের অভিযোগে মসজিদ কমিটি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ সীতাকুণ্ডে মহাসড়ক পার হতে গিয়ে প্রাণ গেল প্রবীণ পথচারীর ২১ জানুয়ারি মিরসরাই, সন্দ্বীপ, হাটহাজারী ও সীতাকুণ্ডের ইউপি নির্বাচন অনুমতি ছাড়া পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ: মীর গ্রুপকে সাড়ে ১১ লাখ টাকা জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সম্প্রসারণ, সরকারি সংস্থার টানাটানিতে অনিশ্চয়তা কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসছেন ডাচেস সোফি সীতাকুণ্ডে মহাসড়কে পথ পারাপার ও ইউটার্ন সংকট, রোগী-স্বজনদের চরম মৃত্যুঝুঁকি সীতাকুণ্ড উপকূলে অবৈধভাবে বালু উত্তোলন, ক্ষোভ ও আতঙ্কে স্থানীয়রা মীরসরাইয়ে মিয়ানমারে সার পাচারের অভিযোগ, বিএনপি-ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার

২১ জানুয়ারি মিরসরাই, সন্দ্বীপ, হাটহাজারী ও সীতাকুণ্ডের ইউপি নির্বাচন

পোস্টকার্ড ডেস্ক ।। / ৩৩ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

সারাদেশে প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি ১০৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত করার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। এই ধাপেই প্রাথমিকভাবে চট্টগ্রামের চার উপজেলার ৫৩টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে বলে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

ইসি সূত্র জানায়, প্রথম ধাপে উত্তর চট্টগ্রামের মিরসরাই, সন্দ্বীপ, হাটহাজারী ও সীতাকুণ্ড উপজেলায় নির্বাচন অনুষ্ঠানের প্রাথমিক রূপরেখা তৈরি করা হয়েছে, তবে তফসিল ঘোষণার সময় এতে কিছুটা রদবদল হতে পারে। পরবর্তীতে দ্বিতীয় ধাপে উত্তর ও দক্ষিণ চট্টগ্রাম মিলে শতাধিক ইউনিয়নে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে। চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. বশির আহমদ জানান, স্থানীয় সরকার নির্বাচনের সব ধরণের প্রস্তুতি কমিশনের রয়েছে এবং ভোটার তালিকা, ভোটকেন্দ্র ও ভোটকক্ষ পুরোপুরি প্রস্তুত রাখা হয়েছে; তফসিল ঘোষণার পর মাঠপর্যায়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, চট্টগ্রামের ১৫টি উপজেলার ১৯১টি ইউনিয়নের মধ্যে ১৮৯টি পরিষদ বর্তমানে নির্বাচনের উপযোগী। এর মধ্যে সন্দ্বীপের উড়িরচর ইউনিয়নের সীমানা বিরোধ নিয়ে আইনি জটিলতা এবং বোয়ালখালীর পশ্চিম গোমদণ্ডীর ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত প্রস্তাবনার কারণে এই দুটি ইউনিয়নে এখনই ভোট হচ্ছে না। যোগ্য বাকি ইউনিয়নগুলোর মধ্যে মিরসরাই উপজেলার ১৬টি (করেরহাট, হিংগুলী, জোরারগঞ্জ, ধুম, ওসমানপুর, ইছাখালী, কাটাছড়া, দুর্গাপুর, মিরসরাই, মিঠানালা, মঘাদিয়া, খৈয়াছড়া, মায়ানী, হাইতকান্দি, ওয়াহেদপুর ও সাহেবখালী), সীতাকুণ্ডের ৯টি (সৈয়দপুর, বারৈয়াঢালা, মুরাদপুর, বাড়বকুণ্ড, বাঁশবাড়িয়া, সোনাইছড়ি, কুমিরা, ভাটিয়ারী ও সলিমপুর), হাটহাজারীর ১৪টি (ফরহাদাবাদ, ধলই, মির্জাপুর, গুমানমর্দ্দন, নাঙ্গলমোড়া, ছিপাতলী, মেখল, গড়দুয়ারা, উত্তর মাদার্শা, ফতেপুর, চিকনদণ্ডী, দক্ষিণ মাদার্শা, শিকারপুর ও বুড়িশ্চর) এবং সন্দ্বীপের উড়িরচর ব্যতিরেকে ১৪টি ইউনিয়নে (বাউরিয়া, গাছুয়া, সন্তোষপুর, আমানউল্যা, হরিশপুর, রহমতপুর, আজিমপুর, মুছাপুর, মাইটভাঙ্গা, সারিকাইত, মগধরা, হারামিয়া, দীর্ঘাপাড় ও কালাপানিয়া) প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের অনেকেই অনুপস্থিত ছিলেন, ফলে সরকারি কর্মকর্তাদের প্রশাসক নিয়োগ করে প্রশাসনিক ও নাগরিক সেবা কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। চলতি ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর নতুন সরকার গঠনের প্রেক্ষাপটে নাগরিক সেবা গতিশীল করতে স্থানীয় সরকার নির্বাচনের এই উদ্যোগ গ্রহণ করেছে কমিশন।

খালেদ / পোস্টকার্ড ;            


এই ক্যাটাগরীর আরো খবর..