০৩:২৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার যাওয়ার পথে সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

গাজীপুর থেকে কক্সবাজার যাওয়ার পথে চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মোঃ আবু বক্কর (২৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ মার্চ) সকাল সোয়া ৭টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ফকিরহাট এলাকার পাক্কা মসজিদ সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু বক্কর গাজীপুর জেলার জয়দেবপুর সদর থানার দেবীপাড়া গ্রামের মোঃ মনিরুজ্জামানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে ১০ থেকে ১২ জনের একটি মোটরসাইকেল দল গাজীপুর থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা মসজিদ এলাকায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে দ্রুতগতির একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আবু বক্কর গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বার আউলিয়া হাইওয়ে থানার উপ- পরিদর্শক (এসআই) মোঃ ফজলুল হক জানান, দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে এবং এ ঘটনায়
আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

যেভাবে চট্টগ্রাম হয়ে উঠল “জুলুসের শহর”, জশনে জুলুসের পাঁচ দশকের ইতিহাস

কক্সবাজার যাওয়ার পথে সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

প্রকাশিত হয়েছে: ০৮:১৫:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬