• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সীতাকুণ্ড উপকূলে অবৈধভাবে বালু উত্তোলন, ক্ষোভ ও আতঙ্কে স্থানীয়রা মীরসরাইয়ে মিয়ানমারে সার পাচারের অভিযোগ, বিএনপি-ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার পতেঙ্গায় পোশাক শ্রমিকদের বাস আইল্যান্ডে ধাক্কা: হেলপার নিহত, আহত ১৮ ১ জানুয়ারি সীতাকুণ্ডের ডিসি পার্কে শুরু হচ্ছে ফ্লাওয়ার ফেস্টিভ্যাল ২০২৭ সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে হামলা ও ভাঙচুর, আহত ২ নারী সীতাকুণ্ডে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত মীরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ মীরসরাইয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত আইআইইউসির গতিরোধক অপসারণ, থার্মোপ্লাস্টিক জেব্রা ক্রসিং তৈরির উদ্যোগ সওজের সীতাকুণ্ডে আবারও সিএনজি ট্যাক্সিতে স্কুল শিক্ষিকাকে জিম্মি করে ছিনতাই

পতেঙ্গায় পোশাক শ্রমিকদের বাস আইল্যান্ডে ধাক্কা: হেলপার নিহত, আহত ১৮

পোস্টকার্ড ডেস্ক ।। / ৫৬ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন সি-বিচ এলাকায় পোশাক কারখানা শ্রমিকদের বহনকারী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা দিলে মর্মান্তিক দুর্ঘটনায় বাসের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় কারখানার অন্তত ১৮ জন শ্রমিক আহত হয়েছেন।

আজ সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় পতেঙ্গা থানা এলাকার পতেঙ্গা সি-বিচ থেকে আনুমানিক এক কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে। এতে নিহত মো. আলমগীর ওই দুর্ঘটনাগ্রস্ত বাসটির হেলপার হিসেবে কর্মরত ছিলেন। আহতদের মধ্যে প্রাথমিক পরিচয় পাওয়া চারজন হলেন— শারমিন (২৭), লুৎফা বেগম (২১), মাহমুদুর ও হিনজুর। বাকি আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের সবাই কেইপিজেড (KEPZ) এলাকার ‘বেনকট’ নামের একটি পোশাক কারখানার কর্মী বলে জানা গেছে।

বেনকট পোশাক কারখানার সিকিউরিটি অফিসার বাবুল জানান, সকালে কারখানাটির শ্রমিকদের নিয়ে যাওয়ার সময় পতেঙ্গা সি-বিচ এলাকা থেকে এক কিলোমিটার দূরে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। পরে চালকসহ বাসে থাকা আহত শ্রমিক ও হেলপার আলমগীরকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাস দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তিদের হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত অন্যান্য শ্রমিকদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী জানান, সকালে বাসটি বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে সজোরে ধাক্কা দিলে হতাহতের এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত বাসটি জব্দ করেছে এবং বাসের চালককে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

খালেদ  / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..