০৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ড্রেনে মিলল নবজাতকের মরদেহ, সীতাকুণ্ডে চাঞ্চল্য

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় একটি ড্রেন থেকে নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার সকালে সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট এলাকার একটি ড্রেনে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।

খবর পেয়ে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ড্রেন থেকে প্রায় ৭ মাস বয়সী নবজাতকের মরদেহটি উদ্ধার করে। তবে শিশুটির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

ফাঁড়ির ইনচার্জ মো. সোহেল রানা জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় দাফনের ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও তিনি জানান।

ঘটনাটি ঘিরে এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে—কীভাবে এবং কার মাধ্যমে নবজাতকটি সেখানে এল, তা খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনী অনুসন্ধান চালাচ্ছে।

স্থানীয়দের দাবি, এমন মর্মান্তিক ঘটনা প্রতিরোধে নজরদারি জোরদার ও দায়ীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

জলিল টেক্সটাইলে তৈরি হবে অত্যাধুনিক অস্ত্র, আজ হস্তান্তর

ড্রেনে মিলল নবজাতকের মরদেহ, সীতাকুণ্ডে চাঞ্চল্য

প্রকাশিত হয়েছে: ০৫:১১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬