০২:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সোনাইছড়ি উচ্চবিদ্যালয়ের সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত মমতাজ উদ্দিনকে সংবর্ধনা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বার আউলিয়াস্থ সোনাইছড়ি উচ্চবিদ্যালয় পরিচালনা পর্ষদের (অ্যাডহক কমিটি) সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হওয়ায় মমতাজ উদ্দিন আহমেদকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে সোনাইছড়ি উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষ। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের পাশাপাশি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন এবং বার আউলিয়া ব্যবসায়ী সমিতির নেতারা ফুলেল শুভেচ্ছা জানিয়ে নবনির্বাচিত সভাপতিকে বরণ করে নেন। উল্লেখ্য, মমতাজ উদ্দিন আহমেদ বর্তমানে বার আউলিয়া ব্যবসায়ী সমিতির সভাপতির দায়িত্বও পালন করছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার চৌধুরী নেলী। বিশেষ অতিথি ছিলেন সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ নুরউদ্দিন মো. জাহাঙ্গীর চৌধুরী।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি মমতাজ উদ্দিন আহমেদ বক্তব্যে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় আরও বক্তব্য রাখেন হাসান আল মামুন, হাজী মো. ইদ্রিস, কোরবান আলী সাহেদ, মো. জাহাঙ্গীর আলম, মো. নেজাম উদ্দিন, মঞ্জরুল ইসলাম, হাজী মো. সফি, মো. জসিম উদ্দিন, নুরুল আলম জিহাদী, খোরশেদ আলমসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

যেভাবে চট্টগ্রাম হয়ে উঠল “জুলুসের শহর”, জশনে জুলুসের পাঁচ দশকের ইতিহাস

সোনাইছড়ি উচ্চবিদ্যালয়ের সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত মমতাজ উদ্দিনকে সংবর্ধনা

প্রকাশিত হয়েছে: ১০:০০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬