০৫:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে সড়কের পাশে গাছে ট্রাকের সজোর ধাক্কা: ব্যবসায়ী নিহত, আশঙ্কাজনক ৬ গরু জবাই

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা খেয়েছে একটি গরুবোঝাই ট্রাক। এই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আব্দুস সালাম (৬৫) নামে এক গরু ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এতে ট্রাকের চালকসহ অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। এছাড়া দুর্ঘটনাকবলিত ট্রাকে থাকা ১৮টি গরুর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় থাকা ৬টি গরুকে তাৎক্ষণিক জবাই করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুর পৌনে ৩টার দিকে সীতাকুণ্ড পৌরসভার শেখপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস সালাম কক্সবাজারের উখিয়া উপজেলার মীর আহমদের ছেলে। আহতরা হলেন— মো. ফাহিম (৩৫), মো. রশিদুল (৩০) ও স্বপন কুমার (৪৫)। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দুজনের শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কোরবানির ঈদকে সামনে রেখে রংপুর থেকে ১৮টি গরু বোঝাই করে ট্রাকটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথে সীতাকুণ্ড পৌরসভার শেখপাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ট্রাকটি সড়কের পাশে খাদে নেমে একটি গাছের সঙ্গে সজোড়ে ধাক্কা খায়। এতে ট্রাকটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ব্যবসায়ী সালাম ট্রাকের নিচে চাপা পড়ে মারা যান।

ঘটনার পরপরই সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের একটি উদ্ধাকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র কর্মকর্তা বেলাল হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত উদ্ধার কাজ শুরু করে। ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করে কুমিরা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকে মোট ১৮টি গরু ছিল। ঘটনার পর নিহতের স্বজন ও ছেলের অনুরোধে মারাত্মক আহত ৬টি গরুকে জবাই করে স্থানীয় কসাইদের কাছে বিক্রি করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং অক্ষত বাকি গরুগুলো আপাতত থানা হেফাজতে রাখা হয়েছে।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

‘অ্যামেজিং চট্টগ্রাম’: আন্তর্জাতিক মানের নগর গড়তে সিপিডিএলের মহাপরিকল্পনা

সীতাকুণ্ডে সড়কের পাশে গাছে ট্রাকের সজোর ধাক্কা: ব্যবসায়ী নিহত, আশঙ্কাজনক ৬ গরু জবাই

প্রকাশিত হয়েছে: ০১:০৪:২৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬