০১:৫০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বোয়ালখালীতে ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

রানা বিশ্বাস, বোয়ালখালী।।

চট্টগ্রামের বোয়ালখালীতে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় সন্দেহভাজন হিসেবে জাকের হোসেন বাচা (৪০) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার (৩ আগস্ট) দিবাগত রাত প্রায় সাড়ে ১২টার দিকে উপজেলার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী চান্দারপাড়া এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাকের হোসেন বাচা পশ্চিম গোমদণ্ডী চান্দারপাড়ার মৃত আব্দুল মোতালেবের ছেলে। তিনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন বলে জানিয়েছে পুলিশ।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, জাকের হোসেন বাচা ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার সন্দেহভাজন আসামি। তাকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

বিশ্বজুড়ে যথাযোগ্য ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.)

বোয়ালখালীতে ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: ০২:৫৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬