০১:৫০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম একাডেমির ২৫ বছর পূর্তি উৎসব ৬ আগস্ট থেকে, সবাই আমন্ত্রিত

জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হতে যাচ্ছে চট্টগ্রাম একাডেমির ২৫ বছর পূর্তি উৎসব। আগামী ৬, ৭ ও ৮ আগস্ট (বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার) নগরীর চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ৩ দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বর্ণাঢ্য উৎসবটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

উৎসবের সময়সূচি অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ৪টা ৩০ মিনিট থেকে রাত ৯টা, শুক্রবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট এবং দ্বিতীয় সেশনে বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠান চলবে। এ ছাড়া সমাপনী দিন শনিবারে বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত বিভিন্ন পর্ব অনুষ্ঠিত হবে।

৩ দিনব্যাপী চূড়ান্ত উৎসবসূচি:

১ম দিন: ৬ আগস্ট ২০২৬ (বৃহস্পতিবার)

  • উদ্বোধনী পর্ব (বিকেল ৪:৪৫ – ৫:৪৫): এম এ মালেকের উদ্বোধনের মাধ্যমে উৎসবের সূচনা হবে। ড. আনোয়ারা আলমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেবেন শারুদ নিজাম এবং শুভেচ্ছা বক্তব্য দেবেন জাহাঙ্গীর মিঞা। আলোচনায় অংশ নেবেন প্রফেসর রীতা দত্ত, অভীক ওসমান ও আবদুল মান্নান রানা।
  • আলোচনা সভা (বিকেল ৫:৪৫ – ৬:৩০): ‘চট্টগ্রামের কবিতায় ছন্দ-নৈপুণ্য ও নিরীক্ষা’ শীর্ষক আলোচনায় সভাপতিত্ব করবেন জিন্নাহ চৌধুরী। খুরশীদ আনোয়ার, রিজোয়ান মাহমুদ, জিললুর রহমান ও আকতার হোসাইন এতে অংশ নেবেন।
  • সাংস্কৃতিক পরিবেশনা ও কাব্যপাঠ (সন্ধ্যা ৬:৩০ – ৮:৩০): সৃষ্টি কালচারাল ইনস্টিটিউট ও দীপশিখা নৃত্য গোষ্ঠীর দলীয় নৃত্য এবং স্বরলিপি সাংস্কৃতিক ফোরামের পরিবেশনা থাকবে। মৃণালিনী চক্রবর্তীর সভাপতিত্বে কবিতা ও ছড়া পাঠে অংশ নেবেন চল্লিসের অধিক স্থানীয় কবি ও আবৃত্তিশিল্পী।

২য় দিন: ৭ আগস্ট ২০২৬ (শুক্রবার)

  • প্রথম অধিবেশন (সকাল ৯:৩০ – ১২:৩০): উৎপলকান্তি বড়ুয়ার সভাপতিত্বে সকালের কাব্যপাঠের মাধ্যমে দিন শুরু হবে। এরপর ‘চট্টগ্রামের কথাসাহিত্যে বৈচিত্র্য’ ও ‘চট্টগ্রামের শিশুসাহিত্যে মুক্তিযুদ্ধ’ শীর্ষক দুটি পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পাশাপাশি শিশুদের জন্য থাকবে আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা।
  • দ্বিতীয় অধিবেশন (বিকেল ৪:০০ – রাত ৮:৪৫): বিকেলে সৈয়দ খালেদুল আনোয়ারের সভাপতিত্বে ফের কবিতা পাঠ অনুষ্ঠিত হবে। পরবর্তীতে ‘ঐতিহ্যের চট্টগ্রাম, গৌরবের চট্টগ্রাম একাডেমি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হবে।
  • সম্মাননা ও স্মারক উন্মোচন: বিশ্বজিৎ চৌধুরীর সভাপতিত্বে ক্যাপ্টেন (অব.) উস্তাদ আজিজুল ইসলাম ও মিসেস খালেদা আউয়ালকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে। এরপর একাডেমির ২৫ বছর পূর্তি স্মারক সংকলন ‘ঐতিহ্যের চট্টগ্রাম’-এর পাঠ উন্মোচন করবেন আমন্ত্রিত অতিথিরা। রাতের পর্বে ওড়িশি অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার ও উঠোন সাংস্কৃতিক কেন্দ্রের পরিবেশনা এবং দ্বিতীয় দফার কাব্যপাঠ থাকবে।

৩য় দিন: ৮ আগস্ট ২০২৬ (শনিবার)

  • পুরস্কার বিতরণ ও কাব্যপাঠ (বিকেল ৪:০০ – ৫:৪৫): প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ দিনের আয়োজন শুরু হবে। এরপর গোফরান উদ্দীন টিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত হবে ছড়া ও কবিতা পাঠ।
  • আলোচনা ও সমাপনী (বিকেল ৫:৪৫ – সন্ধ্যা ৭:৩০): জসিম উদ্দিন খানের সভাপতিত্বে মূল আলোচনা ও জাহাঙ্গীর মিঞার সভাপতিত্বে সমাপনী আলোচনা অনুষ্ঠিত হবে। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক ও গবেষকরা অংশ নেবেন।
  • সাংস্কৃতিক পরিবেশনা ও র‌্যাফেল ড্র (সন্ধ্যা ৭:৩০ – রাত ৯:০০): ‘বিশ্বভরা প্রাণ’ চট্টগ্রাম জেলার দলীয় সংগীত, একক সংগীত ও আবৃত্তি পরিবেশিত হবে। শেষে বর্ণাঢ্য র‌্যাফেল ড্র ও আনুষ্ঠানিক সমাপনীর মাধ্যমে তিন দিনব্যাপী এই উৎসবের পর্দা নামবে।

পুরো আয়োজনটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন ছড়াকার ও সাহিত্যিক রাশেদ রউফ। আয়োজক কমিটির পক্ষ থেকে চট্টগ্রামের সর্বস্তরের সাহিত্য ও সংস্কৃতিপ্রেমীদের এই উৎসবে উপস্থিত থাকার উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

খালেদ // পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

বিশ্বজুড়ে যথাযোগ্য ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.)

চট্টগ্রাম একাডেমির ২৫ বছর পূর্তি উৎসব ৬ আগস্ট থেকে, সবাই আমন্ত্রিত

প্রকাশিত হয়েছে: ০৬:৫৪:১৩ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬