১২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গত মানুষের দ্বারে সীতাকুণ্ড বিএনপি, চার ইউনিয়নে ত্রাণ বিতরণ

সাম্প্রতিক সময়ে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন জনপদ। পানিবন্দি ও খেটে খাওয়া মানুষের এই দুর্দিনে তাদের পাশে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মানবিক দায়িত্ববোধ থেকে উপজেলার ক্ষতিগ্রস্ত চার ইউনিয়নে ব্যাপক পরিসরে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

গত শুক্রবার (১৭ জুলাই) সীতাকুণ্ড উপজেলার পৌরসদর, সৈয়দপুর ইউনিয়ন, মুরাদপুর ইউনিয়ন এবং বাঁশবাড়িয়া ইউনিয়নে ত্রাণ বিতরণের মাধ্যমে এই কার্যক্রমের সূচনা হয়। এর ধারাবাহিকতায় পরদিন শনিবার (১৮ জুলাই) আরও তিন ইউনিয়ন—মুরাদপুর ইউনিয়ন, বাড়বকুণ্ড ইউনিয়ন ও বারৈয়ারঢালা ইউনিয়ন এবং সর্বশেষ কুমিরা ইউনিয়নের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। আকস্মিক এই বন্যায় সর্বস্ব হারানো মানুষের রান্নার কষ্ট লাঘব ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ত্রাণসামগ্রীর এই উদ্যোগ স্থানীয় পর্যায়ে বেশ স্বস্তি এনে দিয়েছে।

ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঐতিহ্যের ধারাবাহিকতায় সীতাকুণ্ডের মাটি ও মানুষের প্রিয় নেতা আসলাম চৌধুরী (এফসিএ)। ত্রাণ বিতরণকালে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “সরকারের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের এই দুর্গত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। জনগণের দুঃখ-দুর্দশায় বিএনপি সবসময় অতীতেও পাশে ছিল, ভবিষ্যতেও এই ত্রাণ কার্যক্রম আরও ব্যাপক আকারে অব্যাহত থাকবে।”

এই মানবিক উদ্যোগে সার্বিক সহযোগিতা ও উপস্থিতিতে ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিবসহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ। দলীয় নেতাকর্মীদের এমন সুসংগঠিত ত্রাণ তৎপরতা দুর্গত এলাকার মানুষের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।

স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করছেন, রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে গিয়ে মানুষের বিপদে রাজনৈতিক দলগুলোর এমন মানবিক ও কল্যাণমুখী পদক্ষেপ সমাজে এক ইতিবাচক বার্তা বয়ে আনে।

খালেদ / পোস্টকার্ড

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

সিপিডিএলে ‘ট্রান্সফরমেশন থ্রু বিজনেস ইনোভেশন’ শীর্ষক সেশন অনুষ্ঠিত

দুর্গত মানুষের দ্বারে সীতাকুণ্ড বিএনপি, চার ইউনিয়নে ত্রাণ বিতরণ

প্রকাশিত হয়েছে: ১০:২৯:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬