০১:১৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরীর দাফন সম্পন্ন

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য এবং সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) দুপুরে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হয়।

এর আগে সোমবার রাত ১০টায় চট্টগ্রাম নগরের বিভারলি হিল সোসাইটিতে তার বাসভবনের সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ১১টায় কাঞ্চনাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে নিজ বাড়ির উঠানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।

চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এ সময় জাতীয় পতাকায় মোড়ানো মরদেহে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং চট্টগ্রাম জেলা পুলিশ ও চন্দনাইশ থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। বিউগলে করুণ সুর বাজানো হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভোগার পর সোমবার (১৩ জুলাই ২০২৬) ভোর ৪টা ১৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বর্ষীয়ান এই রাজনীতিবিদের শেষ বিদায়ে চন্দনাইশে মানুষের ঢল নামে। জানাজায় প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সর্বস্তরের বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও মুক্তিযোদ্ধা সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

বিশ্বজুড়ে যথাযোগ্য ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.)

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরীর দাফন সম্পন্ন

প্রকাশিত হয়েছে: ০৫:৫০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬