১০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে পানিবন্দী মানুষের পাশে আসলাম চৌধুরী, বিতরণ করলেন শুকনো খাবার

টানা তিন দিনের অবিরাম বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছেন সীতাকুণ্ড উপজেলার ১০ নম্বর সলিমপুর ইউনিয়নের ০৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। পানিবন্দী হয়ে পড়া এসব মানুষের মানবিক বিপর্যয়ের কথা চিন্তা করে তাদের পাশে দাঁড়িয়েছেন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বেসরকারিভাবে সর্বোচ্চ ভোট পাওয়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যাপক আসলাম চৌধুরী।

৮ জুলাই, ২০২৬ ইং তারিখে আসলাম চৌধুরী নিজস্ব তত্ত্বাবধানে ও নির্দেশে ওই ওয়ার্ডের পানিবন্দী পরিবারগুলোর হাতে তুলে দেওয়া হয় প্রয়োজনীয় শুকনো খাবার।

এলাকাবাসী জানান, কয়েকদিনের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ওই এলাকার নিম্নাঞ্চল। পানিবন্দী হওয়ার কারণে অনেক নিম্ন আয়ের মানুষ কর্মহীন হয়ে পড়েছেন এবং রান্নার কোনো পরিবেশ নেই। এমন সংকটময় মুহূর্তে শুকনো খাবার সহায়তা তাদের কিছুটা হলেও স্বস্তি দিয়েছে।

আসলাম চৌধুরী জানান, স্থানীয়দের দুর্ভোগের খবর পাওয়ার পরপরই আমরা দ্রুততম সময়ের মধ্যে তাদের কাছে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত আমাদের এই মানবিক কার্যক্রম চলমান থাকবে।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

আইয়্যামে জাহেলিয়তের অন্ধকার থেকে মুক্তির পথ দেখিয়েছেন প্রিয় নবী (দ.): কাগতিয়া দরবারে ৭৩তম জশ্‌নে জুলুছ মাহফিলে বক্তারা

সীতাকুণ্ডে পানিবন্দী মানুষের পাশে আসলাম চৌধুরী, বিতরণ করলেন শুকনো খাবার

প্রকাশিত হয়েছে: ০৬:২৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬