১১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শব্দ ও ছন্দের জাদুকর খালেদ সরফুদ্দীনের শুভ জন্মদিন আজ , ‘পোস্টকার্ড’ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা

আজ ১লা জুলাই, বাংলা সাহিত্য ও সাংবাদিকতার নিভৃতচারী এবং সৃজনশীল ব্যক্তিত্ব খালেদ সরফুদ্দীনের জন্মদিন। তিনি একাধারে একজন জনপ্রিয় কবি, ছড়াকার এবং দক্ষ সাংবাদিক। বর্তমানে তিনি ‘পোস্টকার্ড’ (www.postcardbd.com)-এর প্রধান সম্পাদক এবং নিউইয়র্ক থেকে প্রকাশিত ‘ইউ এস বাংলা’ পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তাঁর জন্মদিন উপলক্ষ্যে ‘পোস্টকার্ড’ পরিবারের পক্ষ থেকে জানাই জন্মদিনের নিরন্তর শুভেচ্ছা, শ্রদ্ধা এবং সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা।

ব্যক্তিগত ও পারিবারিক পরিচিতি

খালেদ সরফুদ্দীন ১লা জুলাই ১৯৬৮ সালে চট্টগ্রামের দক্ষিণ ছলিমপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আলহাজ্ব ডাক্তার শেখ নূরুল আনোয়ার এবং মাতার নাম চৌধুরী সখিনা বেগম। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এবং বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে সেখানে বসবাস করছেন। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী কোহিনুর আক্তার এবং তাঁদের দুই সন্তান—মেয়ে ‘পারাপার খালেদ মেধা’ ও ছেলে ‘তিশতী আলী খালেদ আদি’-কে নিয়ে এক সুখী পরিবার গড়ে তুলেছেন।

সাংবাদিকতা ও সাহিত্যিক জীবন

আশির দশক থেকে ছড়াকার ও শিশু-কিশোর সংগঠক হিসেবে পরিচিত খালেদ সরফুদ্দীন সাংবাদিকতায়ও রেখেছেন অনন্য স্বাক্ষর। ১৯৭৯ সালে দৈনিক আজাদী পত্রিকার ‘আসামীদের আসর’-এ তার প্রথম লেখা প্রকাশিত হয়। তিনি খেলাঘর, কচিকাঁচার মেলা, চাঁদের হাট ও কেন্দ্রীয় শাপলা কুঁড়ির আসরের মতো বিভিন্ন শিশু-কিশোর সংগঠনের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

তাঁর প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে,’আগামী বৈশাখে রাঙাবো তোমায়’ (২০১৩), ‘তোমার মুখে ফুলচন্দন তুমি আমার আমি’ (২০১৪), ‘ফুলেল সাক্ষী ফুলের বাগানে’ (২০১৫), ‘বন্ধু মানে কী বন্ধু জানে কি’ (২০১৬) ,’স্বপ্নশিকারিদের অরণ্যবিহার’ (যৌথ কবিতার বই, ২০১৬) , “কুঠুম কুঠুম ” অন্যতম ।

সতীর্থের চোখে খালেদ সরফুদ্দীন

বিশিষ্ট কবি ও ছড়াকার লুতফুর রহমান রিটন তাঁর সম্পর্কে অত্যন্ত উষ্ণ মন্তব্য করেছেন। তিনি বলেন, “খালেদ সরফুদ্দীন একজন কবি ও ছড়াকার। সব ধরণের ছড়ার প্রতিই বিপুল আগ্রহ খালেদের। আর তাই শিশুতোষ কিংবা বয়স্কজনপাঠ্য ছড়া রচনায় নিমগ্ন দেখি তাকে”। লুতফুর রহমান রিটন আরও উল্লেখ করেন, “শিশুদের অনিন্দ্যসুন্দর ভুবনের বর্ণাঢ্য কর্মকাণ্ড এবং বড়দের জটিল ও সমস্যাসংকুল ভুবনের বাস্তব চিত্র অঙ্কনে বরাবরই দক্ষতার পরিচয় দেন খালেদ সরফুদ্দীন”।

জন্মদিনের এই বিশেষ মুহূর্তে প্রিয় ব্যক্তিত্ব খালেদ সরফুদ্দীনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং আগামীর প্রতিটি দিন সাফল্যমণ্ডিত হোক । পথচলা ছন্দময় ও আলোকিত হোক খালেদ সরফুদ্দীনের ।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ডে সড়ক দখল করে নির্মাণসামগ্রী, চরম ভোগান্তিতে কয়েক হাজার শিক্ষার্থী

শব্দ ও ছন্দের জাদুকর খালেদ সরফুদ্দীনের শুভ জন্মদিন আজ , ‘পোস্টকার্ড’ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা

প্রকাশিত হয়েছে: ০৫:৩৪:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬