০৮:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বোয়ালখালীতে নবজাতক কন্যাশিশু বিক্রি, পুলিশের উদ্ধার

রানা বিশ্বাস, বোয়ালখালী।।

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মাত্র এক মাস বয়সী এক কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে তার জন্মদাত্রী মায়ের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে হাটহাজারী উপজেলা থেকে শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, উপজেলার পূর্ব চরণদ্বীপ এলাকার সিএনজি অটোরিকশাচালক মো. রাকিব (১৮) ও একই এলাকার রোকনা বেগমের (১৮) সংসারে গত ২০ জুন একটি কন্যাশিশুর জন্ম হয়। পরে রোকনা সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে যান।

অভিযোগ রয়েছে, গত ২৭ জুলাই রাকিবের পরিবারকে জানানো হয় শিশুটি মারা গেছে এবং তাকে দাফনও করা হয়েছে। তবে শিশুটির দাদী ফিরোজা বেগম বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করেন। তিনি কবর দেখাতে বললে শিশুটির নানাবাড়ির লোকজন কোনো সদুত্তর দিতে পারেননি। পরে তিনি বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। একপর্যায়ে শনিবার (১ আগস্ট) দিবাগত রাতে হাটহাজারী উপজেলার বড় দিঘির পাড় এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, শিশুটি একটি নিঃসন্তান পরিবারের কাছে ছিল।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে রোববার সকালে শিশুটিকে তার মা-বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘটনার প্রকৃত কারণ এবং শিশুটি কীভাবে ওই পরিবারের কাছে পৌঁছায়, সে বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

বোয়ালখালীতে নবজাতক কন্যাশিশু বিক্রি, পুলিশের উদ্ধার

বোয়ালখালীতে নবজাতক কন্যাশিশু বিক্রি, পুলিশের উদ্ধার

প্রকাশিত হয়েছে: ০৯:১৪:০১ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬