১২:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খ্যাতিমান চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর ডা. রবিউল হোসেন আর নেই, আজ বিকেলে জানাজা শেষে দাফন

দেশের খ্যাতিমান চক্ষু বিশেষজ্ঞ, মানবিক চিকিৎসক এবং স্বাস্থ্যসেবার অগ্রযাত্রার অন্যতম পথিকৃৎ প্রফেসর ডা. রবিউল হোসেন আর নেই। শনিবার (২৭ জুন) চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।

তাঁর মৃত্যুতে চিকিৎসা অঙ্গন, সহকর্মী, শিক্ষার্থী এবং অগণিত রোগীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

দীর্ঘ চিকিৎসক জীবনে প্রফেসর ডা. রবিউল হোসেন লাখো মানুষের চোখের চিকিৎসার পাশাপাশি অসংখ্য মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে অসামান্য ভূমিকা রেখেছেন। দক্ষতা, সততা, আন্তরিকতা ও রোগীবান্ধব আচরণের জন্য তিনি চিকিৎসক সমাজ ও সাধারণ মানুষের কাছে পরম শ্রদ্ধার পাত্র ছিলেন। তাঁর হাত ধরে প্রতিষ্ঠিত বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান দেশের চিকিৎসাসেবায় এক অনন্য মাইলফলক হিসেবে পরিচিত।

জানা গেছে, তাঁর জানাজা শনিবার বাদ এশা, জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্টিত হয় তাছাড়া দ্বিতীয় জানাজা আজ রবিবার (২৮ জুন) সকাল ৯টায়, চক্ষু হাসপাতাপ্রাঙ্গণে অনুষ্টিত হয় এবং তৃতীয় জানাজা ও দাফন আজ রবিবার বিকেল ৪টায়, নিজ এলাকা মিরসরাই উপজেলার কাটাছরা মেহেরুন নেছা ফয়েজ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্টিত হবে এবং জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

তাঁর মৃত্যুতে চিকিৎসক সমাজসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। তারা তাঁর আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। চিকিৎসা ও মানবসেবায় প্রফেসর ডা. রবিউল হোসেন যে অবদান রেখে গেছেন, তা দেশের স্বাস্থ্যখাতে চিরস্মরণীয় হয়ে থাকবে।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

সিপিডিএলে ‘ট্রান্সফরমেশন থ্রু বিজনেস ইনোভেশন’ শীর্ষক সেশন অনুষ্ঠিত

খ্যাতিমান চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর ডা. রবিউল হোসেন আর নেই, আজ বিকেলে জানাজা শেষে দাফন

প্রকাশিত হয়েছে: ০৫:৩৯:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬