০১:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে: সীতাকুণ্ডে আসলাম চৌধুরী

সীতাকুণ্ডে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের সংসদ সদস্য আসলাম চৌধুরী বলেছেন, “খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতা নয়, শিক্ষার্থীদের মানসিক বিকাশ, শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও সহনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি আরও যোগ করেন যে, প্রাথমিক স্তর থেকেই শিশুদের মধ্যে এসব গুণাবলি তৈরি হলে ভবিষ্যতে একটি দক্ষ ও যোগ্য প্রজন্ম গড়ে তোলা সম্ভব হবে।

শনিবার সীতাকুণ্ড উপজেলায় আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় প্রচণ্ড বৃষ্টির মধ্যে। দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও ক্ষুদে ফুটবলারদের প্রাণবন্ত এবং চমৎকার খেলা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি করতে আসলাম চৌধুরী বলেন, “জয়-পরাজয় জীবনের অংশ; পরাজয়কে শক্তিতে পরিণত করে সামনে এগিয়ে যাওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে।”

এবারের টুর্নামেন্টটি ছিল উপজেলার অন্যতম বৃহৎ স্কুলভিত্তিক ক্রীড়া আয়োজন, যেখানে সীতাকুণ্ডের ৯৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। গত ৬ এপ্রিল শুরু হওয়া এই প্রতিযোগিতা প্রায় তিন সপ্তাহ ধরে গ্রুপ পর্ব, নকআউট ও সেমিফাইনাল ধাপ পেরিয়ে ফাইনালে গড়ায়।

বালিকা বিভাগের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। অন্যদিকে রানারআপ নির্বাচিত হয় হোসাইনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

খেলা শেষে প্রধান অতিথি আসলাম চৌধুরী বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল ও সনদপত্র তুলে দেন। এ সময় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে উৎসাহিত করার লক্ষ্যে বিশেষ সম্মাননাও প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ। এছাড়াও স্থানীয় ক্রীড়া সংগঠক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানটি একটি উৎসবমুখর পরিবেশে সমাপ্ত হয়।

খালেদ/ পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

যেভাবে চট্টগ্রাম হয়ে উঠল “জুলুসের শহর”, জশনে জুলুসের পাঁচ দশকের ইতিহাস

খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে: সীতাকুণ্ডে আসলাম চৌধুরী

প্রকাশিত হয়েছে: ০৮:২১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬