০১:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জঙ্গল সলিমপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, ৫৭০ জন পেলেন টিকা

সীতাকুণ্ড চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলাধীন জঙ্গল সলিমপুরে শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর অংশ হিসেবে স্থানীয় এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে টিকাদান কার্যক্রম শুরু হয়।

সোমবার (২১ এপ্রিল) জঙ্গল সলিমপুরের দুর্গম এলাকায় চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ও সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এবং ইউনিসেফ (UNICEF)-এর সহযোগিতায় সারাদিনব্যাপী এই ক্যাম্পেইন পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নুসরাত সুলতানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বী, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান, সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম, টিএইচও ডা. মো. আলতাফ হোসেন, ইউনিসেফ এর প্রতিনিধি চিফ অফ ফিল্ড মাধুরী ব্যানার্জিসহ প্রমুখ।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানানো হয়েছে, এলাকার কোনো শিশু যাতে এই কার্যক্রম থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। প্রথম দিনে যারা টিকা নিতে পারেনি, তাদের জন্য পরবর্তীতে পর্যায়ক্রমে টিকাদানের ব্যবস্থা করা হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, হাম ও রুবেলা নির্মূলে এই ক্যাম্পেইন একটি মাইলফলক। বিশেষ করে জঙ্গল সলিমপুরের মতো দুর্গম এলাকায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া সরকারের অগ্রাধিকারমূলক কাজের অংশ। শিশুদের একটি সুস্থ ও রোগমুক্ত ভবিষ্যৎ নিশ্চিত করতে তারা সকল অভিভাবককে সচেতন হওয়ার আহ্বান জানান।

স্থানীয়রা মনে করেন , জঙ্গল সলিমপুরের ছিন্নমূল ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বাস্থ্যঝুঁকি কমাতে এই উদ্যোগ বিশেষ গুরুত্ব বহন করছে।

উদ্বোধনী দিনে এস এম পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ৫৭০ জন শিশুকে সফলভাবে হাম-রুবেলার টিকা প্রদান করা হয়।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

যেভাবে চট্টগ্রাম হয়ে উঠল “জুলুসের শহর”, জশনে জুলুসের পাঁচ দশকের ইতিহাস

জঙ্গল সলিমপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, ৫৭০ জন পেলেন টিকা

প্রকাশিত হয়েছে: ০৩:০০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬