০২:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘জলবায়ু সহনশীল’ পার্ক গড়ার লক্ষ্যে সীতাকুণ্ড ডিসি পার্কে ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ‘ডিসি পার্ক’-কে একটি আদর্শ জলবায়ু সহনশীল ও পরিবেশবান্ধব বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এই পরিকল্পনার অংশ হিসেবে পার্কে ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

গতকাল শনিবার (৪ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিশাল কর্মযজ্ঞের উদ্বোধন করেন। উদ্বোধনী দিনেই পার্কের বিভিন্ন পয়েন্টে ২ হাজার চারা রোপণ করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী এক মাসের মধ্যে পার্কটিতে ৫৪ প্রজাতির মোট ১০ সহস্রাধিক গাছ রোপণ করা হবে। পার্কের সৌন্দর্য বাড়াতে চারপাশে পরিকল্পিতভাবে কৃষ্ণচূড়া ও সোনালু গাছ লাগানো হচ্ছে, যাতে ওপর থেকে দেখলে পার্কটিকে একটি রঙিন ক্যানভাসের মতো মনে হয়। এছাড়া উত্তরাংশে গড়ে তোলা হচ্ছে বিশাল ফলজ বাগান। যেখানে জাম, পেয়ারা ও কাঁঠালসহ বিভিন্ন দেশি ফলের গাছ থাকবে, যা পাখিদের নিরাপদ আবাসস্থল হিসেবে কাজ করবে।

উদ্বোধনকালে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “আমাদের লক্ষ্য ডিসি পার্ককে কেবল একটি বিনোদনকেন্দ্র নয়, বরং একটি প্রাকৃতিক ভারসাম্যপূর্ণ এবং জলবায়ু সহনশীল পার্ক হিসেবে গড়ে তোলা। এখানে প্রযুক্তির ছোঁয়ার পাশাপাশি একটি শীতল ও সবুজ পরিবেশ নিশ্চিত করা হবে। নির্মল বাতাস ও দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করে মানুষের সুস্বাস্থ্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ উপহার দেওয়াই আমাদের মূল লক্ষ্য।”

তিনি আরও উল্লেখ করেন, গত ফুল উৎসবে ১৪০ প্রজাতির ফুলের প্রদর্শনী সারা দেশে ব্যাপক সাড়া ফেলেছিল। দর্শনার্থীদের সেই বিপুল আগ্রহ ও চাহিদাকে গুরুত্ব দিয়েই এই দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম, সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন এবং চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) প্লাবন কুমার বিশ্বাস।

সীতাকুণ্ডের উপকূলীয় এলাকায় এ ধরনের বড় পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে উপকূলীয় উপযোগী ও ঔষধি গাছের প্রাধান্য দেওয়ায় পার্কটির পরিবেশগত গুরুত্ব আরও বাড়বে।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

যেভাবে চট্টগ্রাম হয়ে উঠল “জুলুসের শহর”, জশনে জুলুসের পাঁচ দশকের ইতিহাস

‘জলবায়ু সহনশীল’ পার্ক গড়ার লক্ষ্যে সীতাকুণ্ড ডিসি পার্কে ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

প্রকাশিত হয়েছে: ০৮:১৮:১১ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬