০২:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নিউ ইয়র্কে ট্রাকে পিষ্ট হয়ে বাংলাদেশি তরুণী নিহত, নিভে গেল নিশাতের স্বপ্নপ্রদীপ

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে রাস্তা পার হওয়ার সময় ময়লাবাহী ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছেন নিশাত জান্নাত (১৯) নামে এক বাংলাদেশি তরুণী। স্থানীয় সময় গত রবিবার রাত ১২টার দিকে কুইন্সের উডসাইড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিশাত নিউ ইয়র্ক সিটি কলেজের মেধাবী শিক্ষার্থী ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, নিশাত জ্যামাইকার একটি পার্কিং গ্যারেজে রিসেপশনিস্ট হিসেবে কাজ শেষ করে ফিরছিলেন। উডসাইড এলাকায় রুজভেল্ট অ্যাভিনিউ ধরে একটি পশ্চিমমুখী ময়লার ট্রাক ৬২ স্ট্রিটের উত্তরমুখী লেনে মোড় নেওয়ার সময় নিশাতকে সজোরে আঘাত করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জরুরি চিকিৎসা সেবা (ইএমএস) কর্মীরা এসে তাকে মৃত ঘোষণা করেন।

নিশাতের অকাল মৃত্যুতে নিস্তব্ধ হয়ে পড়েছে তার পরিবার। তাদের আদি বাড়ি সিলেটের গোলাপগঞ্জের উত্তর ঘরগাঁওয়ে। বাবা হেলাল উদ্দিন উডসাইড এলাকার বায়তুল জান্নাহ মসজিদের ইমাম। তিনি দীর্ঘশ্বাস ফেলে বলেন, “সুন্দর ভবিষ্যতের আশায় ৮ বছর আগে সপরিবারে নিউ ইয়র্কে এসেছিলাম। চার কন্যার মধ্যে নিশাত ছিল দ্বিতীয়। সে পড়াশোনার পাশাপাশি কাজ করে পরিবারের হাল ধরতে চেয়েছিল।”

বড় বোন নওশিন জান্নাত স্মৃতিচারণ করে বলেন, “আমার বোনটি খুব আশাবাদী ছিল। সবসময় সবার সাথে হাসিমুখে কথা বলত এবং আল্লাহর ওপর ভরসা রাখতে বলত।” নিশাত তার ৪ ও ৯ বছর বয়সী দুই ছোট বোনকেও রেখে গেছেন।

ঘাতক ট্রাকটির চালক ছিলেন ৩৮ বছর বয়সী এক নারী। দুর্ঘটনার পর তিনি ঘটনাস্থলেই ছিলেন এবং সামান্য আঘাতের জন্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। নিউ ইয়র্ক পুলিশের হাইওয়ে ডিস্ট্রিক্টের কলিশন ইনভেস্টিগেশন স্কোয়াড পুরো বিষয়টি তদন্ত করছে। ট্রাকটির মালিকানাধীন প্রতিষ্ঠান ‘রয়্যাল ওয়েস্ট সার্ভিসেস’ জানিয়েছে, তারা পুলিশকে সব ধরনের সহযোগিতা করছে।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

যেভাবে চট্টগ্রাম হয়ে উঠল “জুলুসের শহর”, জশনে জুলুসের পাঁচ দশকের ইতিহাস

নিউ ইয়র্কে ট্রাকে পিষ্ট হয়ে বাংলাদেশি তরুণী নিহত, নিভে গেল নিশাতের স্বপ্নপ্রদীপ

প্রকাশিত হয়েছে: ০৭:২৪:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬