০৩:২২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সীতাকুণ্ডের চার পরিবারকে উপজেলা প্রশাসনের সহযোগিতা

সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার পরিবারকে সহযোগিতার হাত বাড়িয়েছেন উপজেলা প্রশাসন। রোববার (১১ জানুয়ারী) বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষে ক্ষতিগ্রস্ত তার পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা, টিন,খাবার ও কম্বল তুলে দেন উপজেলা প্রকল্প কর্মকর্তা জামিরুল ইসলাম।

উপজেলা প্রশাসনের সহায়তা পাওয়া ক্ষতিগ্রস্ত চার পরিবার হলেন, সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নের পূর্ব বাকখালি এলাকার মো. নুর আলম, মো. রবি, দেলোয়ার হোসেন ও আনোয়ার হোসেন।

ক্ষতিগ্রস্তরা জানান, গতকাল শনিবার ভোরে রবি’র বসতঘরে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুনের ভয়াবহ দাবানল পার্শ্ববর্তী দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন ও নুর আলমের বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে ৪ পরিবারের সবকটি বসতঘর ও ঘরের সমস্ত মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত দেলোয়ার হোসেন ও আনোয়ার হোসেন জানান, তাদের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে তাদের চার পরিবারের নগদ টাকা, আসবাবপত্র ও স্বর্ণালংকার সহ ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত চার পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়েছে। এতে প্রতি পরিবারকে ২ বান ঢেউটিন, ১ প্যাকেট শুকনো খাবার, ২টি কম্বল এবং নগদ ৬ হাজার টাকা করে জরুরি সহায়তা প্রদান করা হয়।

ক্ষতিগ্রস্ত এসব পরিবারের মাঝে পর্যায়ক্রমে আরো সরকারি সহায়তা প্রদান করা হবে বলেও জানিয়েছেন তিনি।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

যেভাবে চট্টগ্রাম হয়ে উঠল “জুলুসের শহর”, জশনে জুলুসের পাঁচ দশকের ইতিহাস

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সীতাকুণ্ডের চার পরিবারকে উপজেলা প্রশাসনের সহযোগিতা

প্রকাশিত হয়েছে: ০৪:০৬:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬