চট্টগ্রামের সীতাকুণ্ডের ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দূর্ঘটনায় তিনপথচারী নিহত হয়েছেন।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মো. জসিম জানান, বাঁশবাড়িয়া ইউনিয়নের সুলতানা মন্দির এলাকায় ঢাকামুখী একটি অজ্ঞাত গাড়ি মো. মোস্তাফিজুর রহমান (৫০) নামে এক ব্যক্তিকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
একই দিন বিকেলে বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা গ্রামের আবু তাহের মহাসড়ক পার হতে গিয়ে একটি অজ্ঞাত গাড়ির চাপায় ঘটনাস্থলেই নিহত হন।
এর আগে, পৌরসদর এলাকার বটতল স্থানে সোমবার সকালে যুবক মোহাম্মদ আফজাল (২৮) রাস্তা পার হচ্ছিলেন, তখন একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিলে মারাত্মক আহত হন। তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার সকাল ৮টার দিকে তিনি মারা যান।
কুমিরা হাইওয়ে পুলিশ জানিয়েছেন, তিনটি ঘটনায় চাপা দেওয়া গাড়ি এখনও আটক করা সম্ভব হয়নি।
খালেদ /পোস্টকার্ড ;




















