০১:৫১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

থার্টি ফাস্ট নাইটে পতেঙ্গা সৈকতে প্রবেশ নিষিদ্ধ,বন্ধ থাকবে বার ও মদের দোকান

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম মহানগর এলাকায় অনুমতি ছাড়া কোনো ধরনের উন্মুক্ত অনুষ্ঠান, গণজমায়েত, সভা-সমাবেশ, উচ্চ শব্দে গান-বাজনা, ডিজে পার্টি, নাচ-গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যালি বা শোভাযাত্রা আয়োজন করা যাবে না। একইসঙ্গে রাস্তাঘাট, উন্মুক্ত স্থান ও ভবনের ছাদেও কোনো অনুষ্ঠান আয়োজন নিষিদ্ধ থাকবে।

নিরাপত্তার স্বার্থে এ সময়ে মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া একই সময়ের মধ্যে চট্টগ্রাম মহানগরের সকল বার ও মদের দোকান বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত মহানগরের আবাসিক হোটেল, রেস্তোরাঁ, জনসমাবেশ ও উৎসবস্থলে কোনো প্রকার লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র, তলোয়ার, বর্শা, ছোরা, লাঠি কিংবা বিস্ফোরক দ্রব্য বহন ও ব্যবহার করা যাবে না।

বিশেষ নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ওই সময়ের মধ্যে পতেঙ্গা সী-বিচ ও পারকি বিচ এলাকায় জনসাধারণের প্রবেশও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া বেপরোয়া গতিতে গাড়ি ও মোটরসাইকেল চালানো, উচ্চ শব্দে হর্ন বাজানো, মাদকাসক্ত অবস্থায় চলাফেরা, নৈতিকতা বিরোধী কর্মকান্ড , নারী হয়রানি বা ইভটিজিং এবং যেকোনো ধরনের বেআইনি কর্মকান্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

সিএমপি কমিশনার হাসিব আজিজ বলেন, ‘নগরবাসীর নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতেই এই নির্দেশনাগুলো দেওয়া হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নগরবাসীকে এসব নির্দেশনা মেনে চলার আহবান জানিয়ে পুলিশ জানিয়েছে, শান্তিপূর্ণভাবে নববর্ষ উদযাপনের লক্ষ্যে নগরজুড়ে পর্যাপ্ত পুলিশি টহল ও নজরদারি জোরদার করা হবে।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

যেভাবে চট্টগ্রাম হয়ে উঠল “জুলুসের শহর”, জশনে জুলুসের পাঁচ দশকের ইতিহাস

থার্টি ফাস্ট নাইটে পতেঙ্গা সৈকতে প্রবেশ নিষিদ্ধ,বন্ধ থাকবে বার ও মদের দোকান

প্রকাশিত হয়েছে: ১০:১৫:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫