০১:১০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: আসলাম চৌধুরী

চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড, আকবর শাহ – পাহাড়তলী (আংশিক) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ বলেছেন, ধানের শীষ আপনাদের ছিল, আছে, থাকবে ইনশাল্লাহ। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার বিকল্প নেই বলে দাবি করেন তিনি।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে ফৌজদারহাটস্থ বাসভবনে নেতাকর্মীদের সাথে মতবিনিমকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

আসলাম চৌধুরী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্র উন্নয়ন সমৃদ্ধির যে আধুনিক রাজনীতি শুরু করেছিলেন, বাংলাদেশের সাবেক সফল তিনবারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেটিকে আঁকড়ে ধরে দেশকে এগিয়ে নিয়ে গেছেন বলেই দেশের মানুষ তাকে ‘আপোষহীন’ উপাধি দিয়েছেন।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ২৫ ডিসেম্বর দেশে আসার দিনটিকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে পুরো দেশ আজ উন্মুখ হয়ে আছে। ইনশাল্লাহ আগামীতে তারেক রহমানের নেতৃত্বে উন্নয়ন সমৃদ্ধির অনন্য নজির স্থাপন করবে বাংলাদেশ।

বিএনপি নেতা মোহাম্মদ মোরসালিনের সঞ্চালনায় ও ডা. কমল কদরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নগর বিএনপির যুগ্ম আহবায়ক মঞ্জুরুল আলম মঞ্জু, বিএনপি নেতা জহুরুল আলম জহুর, ইউসুফ নিজামী, জাকির হোসেন, সালেহ আহম্মদ সলু, মাইনুদ্দিন চৌধুরী, রেহান উদ্দিন প্রধান, রফিক আহম্মদ, মাহবুবুল আলমসহ চট্টগ্রাম-৪ নির্বাচনী এলাকার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

বিশ্বজুড়ে যথাযোগ্য ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.)

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: আসলাম চৌধুরী

প্রকাশিত হয়েছে: ০৬:২০:৩৩ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫